০৯:০৯ পি.এম
রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে নতুন সংগঠন ‘রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন (রোমো)’ আত্মপ্রকাশ করেছে।
সংস্থাটি পরিচালনার জন্য সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর একটি কনফারেন্স রুমে রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ হুজাইফা।
আরও পড়ুন: সুন্দরবনের ভোলা নদীতে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন
নবগঠিত আহ্বায়ক কমিটিতে মোঃ হুজাইফাকে আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে এবং বাংলাদেশ টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. তুহিন আলীকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার নাঈম হোসেন ও মিরর নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার সালমান হোসেন।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন দৈনিক গণজাগরণের মাল্টিমিডিয়া রিপোর্টার শামীম রহমান, ডেইলি সিটিজেন ভয়েসের মাল্টিমিডিয়া রিপোর্টার জোবায়ের আলী এবং আরসি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তুরিন আলম।
সভায় রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত বিভিন্ন বিষয়, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করেন উপস্থিত সাংবাদিকরা।
সভায় রোমোর ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকদের মতামতের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
সংশ্লিষ্টরা জানান, রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকতার ক্ষেত্রে একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্যই রোমোর যাত্রা শুরু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন