০৯:৪৯ এম
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি মহাসড়কে দুটি ট্রাকের মাঝে বিয়ের অতিথিবাহী একটি পিকআপ চাপা পড়ে, ফলে ১৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।
আজ সোমবার (১৩ জুন) পুলিশ জানায়, রবিবার বিকেলে ইন্দ্রামায়ু রিজেন্সির কিয়াজারান কুলোন গ্রামের কাছে উত্তর উপকূলীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময়, যাত্রীরা পাশের পারিয়ান গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন।
আরও পড়ুন: প্রথম ৯ মাসে সৌদি এনার্জির রাজস্ব আয় ১২ শতাংশ বেড়ে ৮,৭২০ কোটি রিয়াল
পুলিশের তথ্য অনুযায়ী, যাত্রীরা একটি খোলা পিকআপে ছিলেন। মহাসড়কে ইউ-টার্ন নেওয়ার জন্য পিকআপটি ডিভাইডারের কাছে গতি ধীরে করে থামলে, একই দিক থেকে আসা একটি ট্রাক পেছন থেকে এটি ধাক্কা দেয়। ওই ধাক্কার ফলে পিকআপটি বিপরীত লেনে চলে যায়।
তখন সেখানে আরেকটি ট্রাক সেটিকে আবার ধাক্কা দিলে এটি ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এতে পিকআপে থাকা বহু মানুষ সড়কে ছিটকে পড়েন।
পুলিশ জানায়, আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কেউ সামান্য আহত হয়েছেন, আবার কেউ গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। ইন্দোনেশিয়ায় অতিরিক্ত মালবোঝাই যানবাহন, দুর্বল সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক আইন না মানার কারণে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন