০১:৪৫ পি.এম
যুক্তরাষ্ট্রের ডালাস থেকে লস অ্যাঞ্জেলেসগামী একটি যাত্রীবাহী বিমানে হঠাৎ অসুস্থ হয়ে ২২ বছর বয়সী এক তরুণের মৃত্যু ঘটেছে। এই মর্মান্তিক ঘটনা ৭ আগস্ট ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডালাস থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়ার পথে বিমানের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন রেইন ম্যাকমিলান ওয়ালমসি নামের ওই তরুণ। এর পর বিমানের কর্মী এবং কয়েকজন যাত্রী তাকে বাঁচাতে হৃদ্যন্ত্র সচল করার প্রচেষ্টা চালান।
যখন বিমানটি লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, তখন জরুরি সেবাকর্মীরা সেখানে পৌঁছান। কিন্তু চিকিৎসাকর্মীরা তাকে আর বাঁচাতে সক্ষম হননি। শেষ পর্যন্ত ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: নাহিদ ইসলাম: সাধারণ মানুষ আওয়ামী বর্বরতার বলি, সরকার ব্যর্থ
তবে, ঠিক কী কারণে ওই তরুণ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত চলছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ডালাস থেকে লস অ্যাঞ্জেলেসগামী ওই ফ্লাইটে একজন যাত্রীর সাথে চিকিৎসাজনিত একটি ঘটনা ঘটেছিল, তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।
সূত্র: কেটিএলএ ডট কম
আরও পড়ুন: জামায়াত আমির: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন