০৫:২৯ পি.এম
লক্ষ্মীপুরে ব্যবসার কারণে খোরশেদ আলম (৫০) নামের এক মাটি ব্যবসায়ীকে প্রতিপক্ষের সদস্যরা গুলি করে হত্যা করেছে।
এই ঘটনা ঘটে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে।
খোরশেদ আলম ছিলেন দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের পুত্র। তিনি পেশায় মাটি ব্যবসায়ী ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: বাউফলের নিষিদ্ধ সংগঠনের নেতা জসীম উদ্দীনের ছেলে জোবায়ের এখন কাঁঠালিয়ার পিআইও, প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ
নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার এবং মেয়ে প্রেমা আক্তার জানান, খোরশেদ মাটির ব্যবসা করতেন। দুপুরের দিকে তাকে মোরশেদ ও মজিদ নামের দুই ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গুলির শব্দ শুনে তারা দৌড়ে গিয়ে জানতে পারেন ওয়ালিদ নামের এক প্রতিপক্ষ তাকে গুলি করেছে। তারা জানান, ওয়ালিদ পূর্বে মাটির ব্যবসা নিয়ে বিভিন্নভাবে তাকে হুমকি-ধমকি দিয়েছিল।
সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার জহুরুল ইসলাম রনি বলেন, খোরশেদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ জানান, খোরশেদ নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সরকারি মাদ্রাসা মাত্র ৩টি: প্রতি উপজেলায় একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন