০১:১৬ পি.এম
বগুড়ায় শুরু হয়েছে ৭ দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’, যা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে।
আজ সকাল ১০টায় শহরের শহীদ টিটু মিলনায়তনে এক সুধী সমাবেশের মাধ্যমে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এই মেলা ও অভিযানের।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলা প্রশাসন এবং সামাজিক বন বিভাগ যৌথভাবে ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করেছে।
আরও পড়ুন: কই এলাকার মানুষ, আগে থেকেই পরিচয় অথচ একসঙ্গে পথচলার সুযোগ হয়নি কখনো!
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান, যাতে জীবন রক্ষাকারী অক্সিজেনের ঘাটতি মেটানো এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমানো যায়। তিনি আরও বলেন, ‘আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে সরকারি লক্ষ্যমাত্রা রয়েছে, তা অর্জনে প্রতিটি নাগরিক বিশেষ করে শিশুদের অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যা করা প্রয়োজন।’
তিনি বলেন, একটি গাছ কাটা হলে তার পরিবর্তে অন্তত দু’টি গাছ লাগানোর তাগিদ দিয়ে চলতি বর্ষা মৌসুমেই সকলকে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণে এগিয়ে আসার অনুরোধ জানান।
অনুষ্ঠানে অন্যান্য সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বগুড়া সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
সিটি করপোরেশনের প্রশাসক পরিবেশ সচেতনতামূলক বিষয়ে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রশ্ন করেন এবং সঠিক উত্তর দেয়া ৮ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ উপহার হিসেবে তুলে দেন।
আরও পড়ুন: বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব: দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মাইকিং
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেলায় স্থানীয় ও আঞ্চলিক বিভিন্ন নার্সারির মালিকরা অংশগ্রহণ করছেন। মেলায় গড়ে ওঠা ৩৯টি স্টলে বিভিন্ন জাতের প্রায় দেড় লক্ষাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শিত ও বিক্রি করা হচ্ছে। এর ফলে সাধারণ দর্শনার্থী ও বৃক্ষপ্রেমীরা কম খরচে ও সহজে ছাদবাগান কিংবা পারিবারিক বনায়নের জন্য পছন্দসই গাছ সংগ্রহের সুযোগ পাচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন