০৯:০০ পি.এম
১৬ জুন, ২০২৬,মাদক বিক্রিতে বাঁধা দেওয়ার অপরাধে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে এক যুবককে ধাওয়া করে কুপিয়ে জখম করার একটি ভিডিও এবং ছবির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গীলাতলী আশ্রয়ন প্রকল্প এলাকায়।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আহত ব্যক্তি অমনি ওরফে রমেশ অভিযোগ করেন যে, স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হোসেনের মাদক কারবারে তিনি বিভিন্ন সময় বাঁধা দিয়ে আসছিলেন। ঘটনার আগের দিন, ১২ জুন দিবাগত রাতে জাকির তাকে বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করে, কিন্তু সে প্রচেষ্টা ব্যর্থ হয়। পরের দিন, ১৩ জুন সকালে সকাল নয়টার দিকে গীলাতলী আশ্রয়ন প্রকল্পের সামনের দিকে বসেছিলেন, সেই সময়ে জাকির দেশীয় অস্ত্রসহ প্রকাশ্যে তার (রমেশ) উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয়দের তৎপরতার আগেই তাকে কুপিয়ে গুরুতর জখম করে জাকির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত রমেশের বড় ভাই অপূর্ব বাড়ৈ জানান, হামলার ঘটনা পর তিনি বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি অভিযুক্ত জাকিরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি (অপূর্ব) প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন।
আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
কোতয়ালী মডেল থানার ওসি মামুন-উল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন