১২:৫৯ পি.এম
মাসে তিনবারের বেশি ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত ফির প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া ১৪টি সেবায় নতুন চার্জ বসানোর এবং বৃদ্ধির প্রস্তাবও দিয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন-এবিবি।
কেন্দ্রীয় ব্যাংকে এই প্রস্তাবে বলা হয়েছে, মাসে তিনবারের বেশি টাকা উত্তোলন করলে গ্রাহকদের ১০০ টাকা থেকে ৩০০ টাকা চার্জ দিতে হবে। এছাড়া, স্থগিত হয়ে যাওয়া ব্যাংক হিসাব সচলে ফি ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাবও রয়েছে। ঋণ প্রক্রিয়ার মাসুলও এক লাফে চার গুণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
এ ছারাও, এবিবির পক্ষ থেকে ১৪টি সেবায় নতুন ফি বসানোর প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন: নাহিদ ইসলাম: সাধারণ মানুষ আওয়ামী বর্বরতার বলি, সরকার ব্যর্থ
তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের ওপর অযৌক্তিক চাপ পড়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। ব্যাংকগুলোকে ঋণ বিতরণ করে মুনাফা বাড়ানোরও আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেছেন, যদি মানুষের ওপর চার্জের চাপ দেওয়া হয়, তাহলে ব্যাংকের প্রতি অনীহা তৈরি হবে। বাংলাদেশ ব্যাংক এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করবে।
এদিকে ব্যাংকগুলো এটিকে ব্যাংকিং খাতের স্বাভাবিক চর্চা হিসেবে দেখছে।
আরও পড়ুন: জামায়াত আমির: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন