ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

সার সংকট নিরসনে জাতীয় কৃষক শক্তির ৮ দফা প্রস্তাব


সার সংকট নিরসনে জাতীয় কৃষক শক্তির ৮ দফা প্রস্তাব

সার সংকট নিরসন এবং ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ (সংশোধিত)’ বাস্তবায়নের লক্ষ্যে কৃষকের স্বার্থ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য জাতীয় কৃষক শক্তি আহ্বান জানিয়ে এসেছে।

বুধবার, এক সংগঠনের আহ্বায়ক সাঈদ উজ্জ্বল এবং সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিস এক যৌথ বিবৃতিতে সার সংকট নিরসনে ৮ দফা প্রস্তাব তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: দুদকের অভিযান, খিলগাঁও লোকো শেডসহ রেলের বিভিন্ন স্থানে দুর্নীতির অভিযোগে

কৃষক শক্তির প্রস্তাবের মধ্যে রয়েছে—অভিযোগ কেন্দ্র: কৃষকের অভিযোগ জানানোর জন্য সহজ ও কার্যকর ব্যবস্থা চালু করতে হবে; কঠোর তদারকি ও শাস্তি: নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা কৃষকের প্রতি যেকোনো হয়রানির বিরুদ্ধে নীতিমালায় কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির বিধান অন্তর্ভুক্ত করতে হবে; ডিলারশিপ বাতিল: ডিলার কর্তৃক সংঘটিত অনিয়ম প্রমাণিত হলে অবিলম্বে ডিলারশিপ বাতিলের বিধান নিশ্চিত করতে হবে; সাব-ডিলার নিয়োগে কৃষকদের অগ্রাধিকার: সাব-ডিলার নিয়োগের ক্ষেত্রে আগ্রহী কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করার নীতিমালা প্রণয়ন করতে হবে।

সংগঠনটি আরও প্রস্তাব দিয়েছে—অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধ: ডিএপি সারের সরকারি মূল্য ১০৫০ টাকা হলেও বিভিন্ন এলাকায় ১৭০০ টাকা থেকে ২,২০০ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমন মৌসুমে সারের কৃত্রিম সংকটের শঙ্কা: ডিলারশিপ পুনর্বণ্টনকে কেন্দ্র সারের বাজারে অরাজকতার আশঙ্কা করছে জাতীয় কৃষক শক্তি। যা আমন মৌসুম মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। ডিলারশিপ পুনর্বণ্টন যেন আসন্ন আমন মৌসুমে সারের সরবরাহ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার জন্য সরকারকে আহ্বান করছি।

কৃষক শক্তির প্রস্তাবের মধ্যে রয়েছে—জৈব সারে প্রণোদনা: রাসায়নিক সারের বেশিরভাগ আমদানি করতে হয়। ফলে উৎপাদন খরচ অনেকাংশে বেড়ে যায়। সেইসাথে বৈদেশিক মুদ্রাও ব্যয় করতে হয় এর পিছনে। আমরা যদি রাসায়নিক সারের উপর নির্ভরতা কমাতে পারি জৈব সার ব্যবহার বৃদ্ধি করার মাধ্যমে, তাহলে কৃষি উৎপাদন খরচ কমবে। সেইসাথে বৈদেশিক মুদ্রার ব্যয়ও কমবে। তাই জৈবসার ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এ খাতে কৃষককে প্রণোদনা প্রদানের আহ্বান করছি। কৃষক ভর্তুকি বহাল: দেশি ও আন্তর্জাতিক নানা মহল কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন ভর্তুকি হ্রাস করার জন্য সরকারকে চাপ প্রয়োগ করছে বলে জানা যাচ্ছে। সরকারের প্রতি আমাদের আহ্বান, কৃষকের উৎপাদন খরচ ও খাদ্য নিরাপত্তার স্বার্থে কোনো মহলের চাপের কাছে নতিস্বীকার না করে কৃষি সংশ্লিষ্ট সকল প্রকার ভর্তুকি যেন বহাল রাখা হয়।

বিবৃতিতে বলা হয়, কৃষকের কাছে সঠিক সময়ে, নির্ধারিত মূল্যে ও সহজলভ্যভাবে সার পৌঁছে দেওয়া কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার অন্যতম পূর্বশর্ত। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ সংশোধন করেছে বর্তমান সরকার।

আরও পড়ুন: রাবিতে তারেক রহমানের সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সেমিনার

নতুন ব্যবস্থায় একই পরিবারের একাধিক ডিলারশিপের সুযোগ রহিত করা হয়েছে এবং ইউনিয়ন ও পৌরসভায় ডিলার ইউনিট পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দুটি সিদ্ধান্তকে জাতীয় কৃষক শক্তি সাধুবাদ জানাচ্ছে। তবে সাব-ডিলার ও খুচরা বিক্রেতা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি।

সাব-ডিলার ও খুচরা বিক্রেতা ব্যবস্থা বাতিল করা হলে ডিলারকেন্দ্রিক সিন্ডিকেট গড়ে উঠবে এবং কৃষকরা তাদের কাছে জিম্মি হয়ে পড়বেন। এই সিন্ডিকেট সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার কিনতে কৃষককে বাধ্য করার সুযোগ পাবে, যার ফলে সারের বাজারের সুস্থ প্রতিযোগিতা হারিয়ে যাবে।

জাতীয় কৃষক শক্তি মনে করে, যথাযথ স্বচ্ছতা, প্রতিযোগিতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে পুরনো মধ্যস্বত্বভোগী কাঠামোর পরিবর্তে নতুন ডিলার সিন্ডিকেট গড়ে ওঠার আশঙ্কা থেকে যায়।

রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি, অর্থনৈতিক ক্ষমতা বা পারস্পরিক সমঝোতার মাধ্যমে একই গোষ্ঠীর নিয়ন্ত্রণে ডিলারশিপ কেন্দ্রীভূত হলে একটি ইউনিয়ন/পৌরসভার তিনজন ডিলার মিলে একটি স্থানীয় সিন্ডিকেটে পরিণত হতে পারেন। তাই ডিলার নিয়োগে রাজনৈতিক পরিচয় বা দলীয় সুপারিশ নয়; যোগ্যতা, স্বচ্ছতা ও প্রতিযোগিতাকেই একমাত্র ভিত্তি করতে হবে।

আরও পড়ুন: সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮, যুবলীগের সহসভাপতিও অন্তর্ভুক্ত

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সারের সংকট ও সরবরাহে ঘাটতির যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়েও জাতীয় কৃষক শক্তি গভীর উদ্বেগ প্রকাশ করছে। সারের সংকট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কৃষকের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার দ্রুত সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থার তদারকি এবং কৃত্রিম সংকট ও কালোবাজারি বন্ধে সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সারের বরাদ্দ হতে হবে একটি ওয়ার্ডের চলমান ফসলের চাহিদার ওপর ভিত্তি করে। নির্দিষ্ট ওয়ার্ডের কৃষক সেই ওয়ার্ডের ডিলার পয়েন্ট থেকেই সার গ্রহণ করবেন।

যেহেতু স্মার্ট কৃষি কার্ডে কৃষকের জমির পরিমাণ ও সারের চাহিদা ইনপুট দেওয়া হচ্ছে, সেহেতু সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থাকে স্বচ্ছ করার লক্ষ্যে একে পুরোপুরি ডিজিটালাইজড করতে হবে। নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে দেশের যেকোনো ডিলারের কাছে কী পরিমাণ সার সরবরাহ করা হয়েছে, কতটুকু মজুত আছে এবং সেখান থেকে কোন কৃষক কী পরিমাণ সার কিনছেন—তা যেন সবার কাছে দৃশ্যমান হয়। এটি নিশ্চিত করা গেলে কোনো ডিলার সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি করতে পারবেন না।

একই সঙ্গে দীর্ঘদিন ধরে বৈধভাবে সার বিক্রি করে আসা বিপুলসংখ্যক খুচরা বিক্রেতার জীবিকার বিষয়টিও সরকারকে গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে। যোগ্য পুরনো খুচরা বিক্রেতাদের নতুন ব্যবস্থায় অনুমোদিত বিক্রয় প্রতিনিধি হিসেবে অগ্রাধিকার দেওয়া এবং যারা এ ব্যবস্থায় থাকতে পারবেন না, তাদের বিকল্প জীবিকার জন্য স্বল্পসুদে ঋণ, প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তাদের বিদ্যমান দোকান ও অবকাঠামোকে ‘কৃষক সেবাকেন্দ্র’ হিসেবে ব্যবহারের সুযোগও সৃষ্টি করা যেতে পারে।

জাতীয় কৃষক শক্তি মনে করে, সার কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বা ব্যবসায়িক সিন্ডিকেটের সম্পদ নয়; এটি কৃষকের উৎপাদনের অপরিহার্য উপকরণ। তাই নতুন নীতিমালার বাস্তবায়ন হতে হবে কৃষককেন্দ্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক।

আরও পড়ুন: বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা আটক

ডিলার সিন্ডিকেট নয়, কৃষকের সরাসরি সারপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নীতিমালার কারণে ক্ষতিগ্রস্ত খুচরা বিক্রেতাদের পুনর্বাসন করতে হবে এবং চলমান সার সংকট দ্রুত দূর করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫০ এম


‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’

গত মাসে তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার একটি ছক কষেছিল ইরান—ইসরাইলি গোয়েন্দাদের এমন দাবিকে পুরোপুরি ভুয়া বলে সন্দেহ করছে তুরস্ক।

ইসরাইল দাবি করেছিল যে, ইরানের একটি গোপন দল আঙ্কারা বিমানবন্দরে ট্রাম্পের বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে। এই সতর্কতার পর, মার্কিন সিক্রেট সার্ভিস রবিবার তড়িঘড়ি করে ট্রাম্পের বিমান ও যাত্রাপথ পরিবর্তন করে এবং তাকে কড়া নিরাপত্তায় সরিয়ে নেয়।

তবে, তুরস্কের কর্মকর্তাদের দৃঢ় বিশ্বাস, এটি ছিল ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের একটি সাজানো নাটক। এর প্রধান উদ্দেশ্য ছিল—ইরানের সাথে যুদ্ধ থামিয়ে ট্রাম্প যে চুক্তির আলোচনা করছিলেন, তা যেকোনো মূল্যে বানচাল করা। পাশাপাশি, তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ করা এবং তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রক্রিয়া আটকে দেওয়া।

নতুন আরেকটি তথ্যের ভিত্তিতে, তুরস্ক আরও জানিয়েছে যে, ন্যাটো সম্মেলনের মতো ওই কড়া নিরাপত্তার মধ্যে তুরস্কে এ ধরনের বড় হামলা চালানোর কোনো বাস্তব সুযোগ বা সাহস ইরানের নেই। আঙ্কারার এক সূত্রের মতে, যে হামলার কোনো অস্তিত্বই ছিল না বা কোনো পরিকল্পনাই ছিল না, মূলত সেই কাল্পনিক হামলার হিরো সাজতেই ইসরাইল এই মিথ্যা প্রতিবেদন দিয়েছিল।

সূত্র: মিডলইস্ট আই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৩ এম


তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান

বরিশাল আদালত প্রাঙ্গণে বুধবার (১২ আগস্ট) ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনা জানা গেছে, যেখানে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। বিশেষত, মহানগর দায়রা জজ আদালতের ১০ তলা ভবনের সামনে প্রধান ফটক থেকে মাত্র কয়েক গজ দূরে সকাল সাড়ে ১০টায় বিস্ফোরণটি ঘটে। 

এর আগে, মঙ্গলবার মধ্যরাতে ঢাকার সাভারে সাদাপুর গোপের বাড়ির লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে পুলিশ একটি ‘প্রেশারকুকার বোমা’ উদ্ধার করে। বুধবার বিকাল ৬টা ১০ মিনিটে বিস্ফোরণের মাধ্যমে বোমাটি নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট। এই সময় বিস্ফোরণের শব্দটি আশপাশের এলাকাগুলো কেঁপে তুলে, অনেক মানুষ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঘটনা প্রত্যক্ষ করে।

মঙ্গলবার মধ্যরাতে উদ্ধারকৃত বোমাটির আসল ঘটনা জানা যায়, যাদের মাত্র কয়েক ঘণ্টা আগে সাভারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আস্তানায় অভিযান চালিয়ে ১৫টি পাইপ বোমা ও বিস্ফোরকসহ একজন সক্রিয় সদস্য আরিফকে আটক করে সিটিটিসি। উল্লেখযোগ্যভাবে, ৩১ জুলাই আশুলিয়ার একটি মুদি দোকানে ফেলে যাওয়া প্রেশারকুকার বোমা পুলিশ উদ্ধার করেছিল। এই পরপর বোমা উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিশ্লেষকরা বরিশালে এই বিস্ফোরণের ঘটনায় কোনো জঙ্গি বা উগ্রবাদী সংগঠনের সংশ্লিষ্টতা খুঁজে পাচ্ছেন না পুলিশ। প্রথমিকভাবে তদন্তকারীরা তিনটি সমস্যার দিকে নজর দিচ্ছেন। প্রধান বিষয় হলো মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো। দ্বিতীয়ত, আগস্ট মাস তথা শেখ মুজিবুর রহমানের মৃত্যুর মাসে মার্কিন রাষ্ট্রদূতের সফরের পর ডাচ রাষ্ট্রদূতের বরিশালে আসার ঘটনাটি ঘিরে বিস্ফোরণের হতে পারে এমন ধারণা মিলছে পুলিশ থেকে। এর সাথে বাকেরগঞ্জে ঘটে যাওয়া অন্য একটি বিস্ফোরণের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

বরিশালে বিস্ফোরণের বিষয়টি নিয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিটের ইনচার্জ খলিলুর রহমান জানান, ‘পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে কাচের গুঁড়া, বারুদের উপকরণ ও প্লাস্টিকসহ আলামত সংগ্রহ করে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্ফোরণের ধরন ও ব্যবহৃত বিস্ফোরক সম্পর্কে জানা যাবে।’

ঘটনার পর আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ঘটনাস্থলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ এসে উপস্থিত হন। আদালতের পিপি অ্যাডভোকেট নাজিমউদ্দিন আহম্মেদ পান্না ও আইনজীবী তসলিমউদ্দিন আহম্মেদ নাশকতার জন্য পলাতক ফ্যাসিস্টের সহযোগীদের দায়ী করেন।

তবে মহানগর পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা জানান, আলামত ও ঘটনাস্থল পরিদর্শনে জঙ্গি অথবা উগ্রবাদীদের সংশ্লিষ্টতার কোনও প্রমাণ পাওয়া যায়নি। ঘটনাস্থলে একটি জর্দার কৌটার মুখও পাওয়া গেছে, যার ধারণা, এটি বড়জোর পটকা হতে পারে। এছাড়া সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ১০ তলা ভবনের ওপর বা আদালত প্রাঙ্গণের সীমানার বাইরে থেকে বস্তুটি ছোড়া হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন যে আতঙ্ক ছড়ানোই বিস্ফোরণের একটি উদ্দেশ্য হিসেবে মনে হচ্ছে। পুলিশ মনে করে আগস্ট মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ রাজনৈতিক দলের কেউ উপস্থিতির জানানদিতেও এটি করতে পারে। অন্য কারণও তদন্তের অংশ হিসেবে রাখা হয়েছে।

পুলিশের বিজ্ঞ কর্মকর্তারা জানান, ৯ ও ১০ জুলাই মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বরিশাল ও ঝালকাঠি সফর করেন। এছাড়া বুধবার বরিশালের একটি হোটেলে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেলের সেমিনারে যোগ দেওয়ার কথা ছিল; আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্যও বিস্ফোরণটি ঘটানো হতে পারে, তবে সেমিনারটি পরে বাতিল হয়ে যায়।

এর আগে ৩ আগস্ট বাকেরগঞ্জের দুধলমৌ গ্রামে রহস্যজনক বিস্ফোরণে নারী ও শিশুসহ তিনজন আহত হন। ওই ঘটনার সঙ্গে আদালত প্রাঙ্গণের বিস্ফোরণের সম্ভাব্য যোগসূত্রও খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত বিএমপি কমিশনার মন্তব্য করতে চাননি।

সাভারের সাদাপুরে ঘটনার তদন্তে সাভার থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান হোসেন বলেন, লালটেক ঘোড়া মসজিদের মাঠে বুধবার রাত দেড়টার দিকে স্থানীয়রা একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর কাপড়চোপড়, কুরআন শরিফ ও একটি প্রেশারকুকার দেখতে পান। পরে ৯৯৯-এ ফোন করে পুলিশের খবর দেন।

স্থানীয়দের দাবি, অজ্ঞাতনামা তিন ব্যক্তি রাতের বেলায় ড্রামটি মসজিদের মাঠে রেখে যায়। সকালে পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং সিটিটিসি ইউনিটকে বিষয়টি জানানো হয়। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানায়, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে সাভারের হেমায়েতপুরের শ্যামপুরে এসে রাতভর অভিযান চালিয়ে সিটিটিসি জেএমবির সক্রিয় সদস্য আরিফকে আটক করে। কিশোরগঞ্জের কটিয়াদী এলাকার আরিফ ১ আগস্ট ড্রাইভিং ও শিক্ষকতার ভুয়া পরিচয় দিয়ে পরিবার নিয়ে থাকার কথা বলে ওই বাড়ির নিচতলার একটি কক্ষ ভাড়া নেন। আরিফের কাছ থেকে জেএমবির বিপুল পরিমাণ লিফলেট উদ্ধার করা হয়েছে।

ডিএমপির সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, আরিফের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ছয়টি শক্তিশালী পাইপ বোমা ও বিভিন্ন কেমিক্যাল উদ্ধার করা হয়েছে। পরে বাড়িতে অভিযান চালিয়ে আরও ৯টি পাইপ বোমা, গানপাউডার, সায়ানাইডসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান শেষে মোট ১৫টি পাইপ বোমা নিষ্ক্রিয় করে আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

এদিকে, প্রতিবেদনে বলা হয়েছে যে বাড়ির মালিকের মেয়ে ইলমা রহমান যুগান্তরকে জানান, ১ আগস্ট বাসাটি তারা ভাড়া দিয়েছেন। ভাড়া নেওয়ার সময় বলা হয়েছিল, স্বামী-স্ত্রী থাকবেন এবং পাশের একটি স্কুলে বাচ্চাদের পড়াবেন। কিন্তু ভেতরে চলমান ভয়ংকর পরিকল্পনা সম্পর্কে তাদের ধারণা ছিল না।

বোমারু মামুন এখনো অধরা: সম্প্রতি সাভারের আশুলিয়া ও রাজধানীর মতিঝিলে বোমা উদ্ধারের তদন্তে আবিষ্কৃত হয়েছে দুজনকে। তাদের একজন আরিফ এবং অন্যজন নাজমুল হাসান ওরফে ‘বোমারু মামুন’। যদিও আরিফ আটক হলেও মামুন এখনো ধরা পড়েননি।

৩১ জুলাই আশুলিয়ার একটি মুদিদোকানে ফেলে যাওয়া ট্রাভেল ব্যাগ থেকে পুলিশ বিশেষ কায়দায় তৈরি প্রেশারকুকার বোমা উদ্ধার করে। এর আগে রাধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকেও বোমা উদ্ধার করা হয়। দুটি ঘটনার মধ্যে যোগসূত্র, বোমার উৎস, নেপথ্যের ব্যক্তিদের শনাক্তকরণ, এবং কোনো উগ্রপন্থি নেটওয়ার্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে সিটিটিসি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ছায়া অনুসন্ধানে নামে।

মুনশী শাহাবুদ্দীন বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে গ্রেফতার ও দণ্ডপ্রাপ্ত জঙ্গি সদস্য们 যারা ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মুক্তি পাচ্ছেন, তাদের মধ্যে অনেকেই কারাগার থেকে পালিয়ে বা মুক্ত হয়ে ছোট ছোট সেল গঠন করছেন। নতুন সদস্য সংগ্রহ, অর্থায়নের উৎস তৈরি, বিস্ফোরক তৈরির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাংগঠনিক তৎপরতা জোরদার করে চলেছেন। ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে শক্তিশালী ছাতাবোমা উদ্ধার করার সময় মামুনকে শনাক্ত করে পুলিশ।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর উত্তরার ৭ নম্বর সেক্টর থেকে মামুনকে গ্রেফতার করা হয়েছিল, তখন তিনি নব্য জেএমবির শীর্ষস্থানীয় নেতা ও শুরা সদস্য ছিলেন। একই বছরের ১৫ আগস্ট পান্থপথের একটি হোটেলে নব্য জেএমবির সদস্যরা আস্তানা গড়েছিলেন। পরবর্তীতে সিটিটিসির ‘অপারেশন আগস্ট বাইট’ অভিযানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে সাইফুল ইসলাম নামে এক মূল হামলাকারী নিহত হন। ২০১৯ সালের ১১ আগস্ট ওই সন্ত্রাসী হামলা মামলার অভিযোগপত্র ও পুলিশের তদন্তের চূড়ান্ত প্রতিবেদনেও মামুনের নাম উল্লেখ ছিল।

পুলিশ জানায়, জঙ্গি সংগঠনের জন্য অর্থ সংগ্রহ, বিস্ফোরক তৈরি, প্রশিক্ষণ দেওয়া এবং নাশকতামূলক হামলার পরিকল্পনায় মামুন জড়িত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পরে কারাগার থেকে বের হয়ে কেরানীগঞ্জ ও সাভারে বসবাস শুরু করেন। তার সাথে শেখ আল আমিন, মোহাম্মদ আরিফসহ অন্তত ১৫ জন যুক্ত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্ধ হয়ে গেল ফ্রান্সের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৫ এম


বন্ধ হয়ে গেল ফ্রান্সের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম

ফ্রান্সের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘গ্রাভলিন্স’-এ মঙ্গলবার (১১ আগস্ট) একটি ঘটনা ঘটেছে যা সবদের নজর কেড়েছে। লাখ লাখ জেলিফিশ বিদ্যুৎকেন্দ্রটির মেশিন ঠান্ডা করার পাম্পগুলোতে আটকে গেছে। এই কারণে বাধ্য হয়ে কেন্দ্রটির বেশ কয়েকটি চুল্লি বা রিঅ্যাক্টর বন্ধ করে দিতে হয়েছে, যার ফলে বিদ্যুৎ উৎপাদনে প্রভাব পড়েছে।

বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনার দায়িত্বে থাকা কোম্পানি ‘ইডিএফ’ জানিয়েছে, তাদের ৬টি চুল্লির মধ্যে বর্তমানে মাত্র একটি পুরোপুরি চালু রয়েছে। তিনটি চুল্লি পুরোপুরি বন্ধ রয়েছে, একটি চুল্লির উৎপাদন অর্ধেকে কমানো হয়েছে এবং অপর একটি চুল্লি আগে থেকেই মেরামতের জন্য বন্ধ ছিল। অবাক করার বিষয় হলো, ঠিক এক বছর আগে একই কারণে দুই দিন এই বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম ব্যাহত হয়েছিল।

কিন্তু কোম্পানিটি সবাইকে আশ্বস্ত করে বলেছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এই ঘটনার কারণে সেখানকার কর্মী, স্থাপনা বা পরিবেশের কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা নেই। কর্মীরা দ্রæত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

জেলিফিশগুলো সরানোর জন্য দিনরাত কয়েকটি মাছ ধরার নৌকা কাজ করছে। তারা পাম্পের কাছ থেকে জেলিফিশগুলো ধরে আবার গভীর সমুদ্রে ছেড়ে দিচ্ছে এবং আটকে যাওয়া পাম্পগুলো পরিষ্কার করছে।

ফ্রান্সে এই বছর বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ার ঘটনা এটি প্রথম নয়। এর আগে প্রচণ্ড গরম ও খরার কারণে কয়েকটি চুল্লি বন্ধ রাখতে হয়েছে।

শুধু ফ্রান্সে নয়, জেলিফিশের কারণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ার ঘটনা এর আগে ২০১৩ সালে সুইডেনে এবং ১৯৯৯ সালে জাপানে ঘটেছিল। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রে অতিরিক্ত মাছ ধরা, প্লাস্টিক দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানি গরম হচ্ছে, আর এই কারণেই জেলিফিশের সংখ্যা দিন দিন বাড়ছে।

সূত্র: এনডিটিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলতে চাইছে ইসরাইল: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৮ এম


ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলতে চাইছে ইসরাইল: এরদোগান

রিসেপ তাইয়্যেপ এরদোগান। ফাইল ছবি

ইসরাইলের নেতানিয়াহু সরকার ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু থেকে পুরোপুরি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

তুরস্কের রাজধানী আঙ্কারায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এরদোগান এই কড়া সমালোচনা করেন।

তিনি বলেন, নেতানিয়াহু সরকারের মূল লক্ষ্য হলো এই অঞ্চলে নতুন নতুন সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তার ফায়দা নেওয়া এবং মানবজাতির সাধারণ এজেন্ডা বা বিশ্বমঞ্চ থেকে ফিলিস্তিনকে মুছে ফেলা।

তবে ইসরাইল তাদের এই ষড়যন্ত্রে কখনোই সফল হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, তারা যতই ফিলিস্তিনকে ধ্বংস করার চেষ্টা করুক না কেন, মানুষের হৃদয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন ও অধিকার আদায়ের দাবি আরও বৃদ্ধি পাবে। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে তুরস্ক সবসময় পাশে থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

এর আগে, গতকাল ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি প্রতিনিধি দল নিয়ে আঙ্কারায় পৌঁছান। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন কূটনৈতিক উপদেষ্টা মাজদি খালিদি, গোয়েন্দা প্রধান মাজেদ ফারাজ এবং ফিলিস্তিনের জ্যেষ্ঠ কর্মকর্তা জিয়াদ আবু আমর।

আজ তিনি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন। বৈঠকে এই অঞ্চলের সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি ও সংকট নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস তুরস্কের প্রেসিডেন্টের সাথে তার এই আলোচনাকে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ' বলে বর্ণনা করেছেন।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%