১২:০৯ পি.এম
রাশিয়ার দক্ষিণাঞ্চলের স্টাভ্রোপল অঞ্চলের একটি শিল্পাঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন লেগেছে। এটি নিয়ে অঞ্চলটির গভর্নর সোমবার জানিয়েছেন। তবে এ হামলার ফলে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
মস্কোর ধারাবাহিক হামলার প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা আরও জোরদার করেছে।
স্টাভ্রোপল অঞ্চলের গভর্নর ভøাাদিমির ভøাাদিমিরভ টেলিগ্রামে জানান, ‘স্টাভ্রোপলের কাছে শত্রুপক্ষের একটি ড্রোন হামলা প্রতিহত করা হচ্ছে।’ বার্তা সংস্থা এএফপি মস্কো থেকে এ খবর দিয়েছে।
আরও পড়ুন: আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শেষ
তিনি আরও বলেন, ‘এই হামলায় শপাকোভস্কি জেলার ভিয়াজনিকি এলাকার শিল্পাঞ্চলে আগুন লেগেছেঅ।’
ভ্লাদিমিরভ ঘটনাস্থলে জরুরি সেবা ও অগ্নিনির্বাপণ কর্মীদের কাজ করার তথ্য দেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।
তিনি উল্লেখ করেন, পুরো অঞ্চলে এখনও ড্রোন হামলার জন্য সতর্কতা জারি রয়েছে এবং সকলকে সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সোমবার ভোরে টেলিগ্রামে জানান, রাজধানীর দিকে আসা মোট ১১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
আরও পড়ুন: ইরান যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ চায়
ইউক্রেন বিভিন্ন রাশিয়ান স্থাপনায়, বিশেষত জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে। কিয়েভের দাবি, চার বছরের বেশি সময় ধরে নিজেদের ভূখণ্ডে মস্কোর ধারাবাহিক হামলার প্রতিশোধ হিসেবে এ ধরনের হামলা ন্যায্য।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধে চাপ বাড়ানোর আলোচনা করতে সোমবার ইউক্রেনের মিত্র দেশগুলোর প্রতিনিধি প্যারিসে বৈঠকে বসতে চলেছেন।
এদিকে, যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা গত মাসগুলোতে স্থবির হয়ে পড়েছে। কারণ ওয়াশিংটন তার মনোযোগ ইরানের সঙ্গে সংঘাতের দিকে ফিরিয়ে নিয়েছে।
আরও পড়ুন: বিটিএমএর নতুন সভাপতি শামীম, সহসভাপতি শোয়েব নির্বাচিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন