ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সরকারি খাদ্যগুদাম থেকে ৬ হাজার ৫০০ বস্তা চাল-গম-ধান গায়েব, অতঃপর...


সরকারি খাদ্যগুদাম থেকে ৬ হাজার ৫০০ বস্তা চাল-গম-ধান গায়েব, অতঃপর...

মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্য গুদামে মজুত যাচাই করতে গিয়ে প্রায় ৬ হাজার ৫০০ বস্তা চাল-গম-ধান কম পাওয়ার ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারহানা আক্তার ও খাদ্য পরিদর্শক তথা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী বিপুল কুমারকে সাময়িক বরখাস্ত করেছে খাদ্য অধিদপ্তর। কই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) খাদ্য অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) অনির্বাণ ভদ্র স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

একই দিন রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আইয়ুব রায়হান।

আরও পড়ুন: দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া

খাদ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তরের গত ২৫ আগস্ট ২০২৬ তারিখের ৪৯০ নম্বর স্মারকে গঠিত কমিটি ঘিওর এলএসডিতে সরেজমিন পরিদর্শন করে খাদ্যশস্যের মজুত যাচাই করে। এ সময় ১০০ টন চাল ও ২০ টন গম কম, ৪১ টন ধান বেশি এবং ৬ হাজার ৫০০টি বস্তা কম পাওয়া যায়। কমিটি বিষয়টি উপপরিচালক (সংস্থাপন), প্রশাসন বিভাগকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবহিত করে।

পরবর্তীতে এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারহানা আক্তার ও খাদ্য পরিদর্শক তথা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী বিপুল কুমারের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের স্বার্থে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ অনুযায়ী ফারহানা আক্তার ও শ্রী বিপুল কুমারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে, গত বুধবার (২৬ আগস্ট) দুপুরে খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকের পরিদর্শন শেষে উপজেলা খাদ্য গুদামটি সিলগালা করে দেওয়া হয়। খাদ্য অধিদপ্তরের আওতাধীন জেলার সকল উপজেলার খাদ্য গুদামের শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে বিশেষ অডিট কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা থেকে খাদ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ের একটি দল ঘিওরে আসে। তারা গুদামে মজুতকৃত খাদ্যশস্যের খাতাপত্র ও প্রকৃত মজুদের হিসাব মেলান। অডিট কার্যক্রম চলমান থাকায় হিসাবের গরমিল ও তথ্যে অসংগতি যাচাইয়ের লক্ষ্যে সাময়িকভাবে গুদামটি সিলগালা করা হয় বলে জানা গেছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী রামা দে গ্রেপ্তার

এ বিষয়ে জানতে ঘিওর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারহানা আক্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো জবাব পাওয়া যায়নি।

অন্যদিকে ঘিওর উপজেলা খাদ্য গুদামের পরিদর্শক (অফিসার ইনচার্জ) শ্রী বিপুল কুমারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

মানিকগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আইয়ুব রায়হান বলেন, আমাদের ডিজি স্যারের সরাসরি তত্ত্বাবধানে আমাদের প্রত্যেকটা খাদ্য গুদাম বিশেষ অডিট পরিচালনা করা হয়। এই অডিট চলাকালে আমরা ঘিওরের খাদ্য গুদামে গরমিল খুজে পাই এবং যারা এর সাথে জড়িত থাকতে পারে বলে তদন্তের স্বার্থে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে খাদ্য গুদামটি আমি বন্ধ করে দিয়েছি।

তিনি আরও জানান, আমাদের গুদাম গুলোতে প্রতি মাসে দুইবার পাক্ষিক প্রতিবেদন দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। সর্বশেষ গত ১৫ আগষ্ট আমার নিকট প্রতিবেদন আসে, সেখানে সব কিছু ঠিকঠাক ছিলো।

আরও পড়ুন: সাড়ে তিন মাস পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নতুন ওসি যোগদান করলেন ফখরুল ইসলাম

প্রসঙ্গত, সরকারি খাদ্যগুদামে মজুত যাচাইয়ের সময় বিতরণ করা খাদ্যশস্যের খালি বস্তার হিসাবও নেওয়া হয়। এসব খালি বস্তা অডিট টিমের কাছে প্রদর্শন করা না গেলে তা চুরি বা মজুত ঘাটতি হিসেবে নথিভুক্ত করা হয়।   

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪০ দিন জামাতে নামাজ পড়ায় ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


৪০ দিন জামাতে নামাজ পড়ায় ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদীতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করায় ১৭ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ও নোয়াখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী এবং ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ হারুন অর রশিদের সহযোগিতায় এ পুরস্কার বিতরণ করা হয়।

জানা যায়, ১০ থেকে ২০ বছর বয়সী ৪২ শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়। মসজিদের ইমামের হাজিরা খাতা অনুযায়ী, তাঁদের মধ্যে ১৭ জন টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। পরে ভালো কাজের স্বীকৃতি হিসেবে তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করে বাইসাইকেল উপহার দেওয়া হয়।

উদ্যোগের বিষয়ে হারুনুর রশিদ বলেন, সমাজে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে। এ ধরনের ভালো উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। এমন কার্যক্রমের মাধ্যমে তারা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে জেলা জামে মসজিদের পেশ ইমাম মো. দেলোয়ার, পৌর ব্যবসায়ী হারুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


খাগড়াছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

খাগড়াছড়িতে পঞ্চম, অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ক্যান্টনমেন্ট  স্কুল ও কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী মুহাম্মদ আতিকুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যক্ষ মাহফুজা বেগম। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ ও প্রেরণা দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে। কঠোর পরিশ্রম এবং নিয়মিত পড়াশোনা করে নৈতিক শিক্ষার মাধ্যমে জাতির কল্যাণে শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করে এগিয়ে যেতে হবে। 

অনুষ্ঠানে পঞ্চম, অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৪৭

নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি জেলা রাসুয়ায় ভয়াবহ আকস্মিক বন্যার পর থেকে এলাকাটি এখন এক করুণ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কাদা-পাথরের স্তূপ সরিয়ে প্রতি মুহূর্তেই উদ্ধার করা হচ্ছে একের পর এক লাশ। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থল ও আশপাশের নদী এলাকা থেকে এ পর্যন্ত ৫৪৭ জনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই বিপর্যয়ে গুরুতর আহত হয়েছেন অন্তত ১ হাজার ৪৭৩ জন।

এর আগে নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৫৩৮ জনের মৃত্যু নিশ্চিত করেছিল। সরকারি বিভিন্ন সংস্থার তথ্যে সামান্য পার্থক্য থাকলেও বাস্তবে প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতি মোকাবেলায় বন্যাকবলিত রসুয়া ও সংলগ্ন এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে ওই দুর্গম এলাকায় পুলিশের ৪ হাজার ৪৭৩ জন সদস্য উদ্ধার অভিযান চালাচ্ছেন। তাদের সঙ্গে উদ্ধারকাজে কাঁধে কাঁধ মিলিয়ে সরাসরি অংশ নিয়েছেন নেপাল সেনাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

উদ্ধারকর্মীদের উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে নিখোঁজদের দীর্ঘ তালিকা। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার হিসাব মতে, এখনো ৯৭৭ জন মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, নিখোঁজদের মধ্যে ৫১৭ জনই বিভিন্ন দেশের পর্যটক ও বিদেশি নাগরিক।

প্রসঙ্গত, বুধবার (২৬ আগস্ট) সকালে হুট করেই রসুয়া জেলার দিকে প্রচণ্ড শক্তিতে ধেয়ে আসে একটি পাহাড়ি ঢল। পাহাড়ের ওপর জমে থাকা হিমবাহ ধসে তৈরি হওয়া এই ঢলে মুহূর্তেই ফুলেফেঁপে ওঠে রসুয়ার ত্রিশূলি, নারায়নি ও ভোটেকোশি নদী। পানি ও কর্দমাক্ত মাটির প্রচণ্ড বেগে পাহাড়ের বিশাল বিশাল পাথরখণ্ড নেমে আসতে শুরু করে। ধ্বংসাত্মক এই ঢল পথের মধ্যে থাকা ঘরবাড়ি, সেতু, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটিসহ সব ধরনের অবকাঠামো নিমেষেই মাটির সঙ্গে মিশিয়ে ভাসিয়ে নিয়ে যায়।

প্রাকৃতিক এই তাণ্ডবের আঁচ লেগেছে সীমান্তঘেঁষা চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতেও। তিব্বতের সীমান্ত এলাকায় প্রবল বন্যায় অন্তত ৩০০ জন নিখোঁজ রয়েছেন। চীনের পক্ষ থেকে শুরুতে তিব্বতে ৩ জনের মৃত্যুর কথা বলা হলেও পরবর্তীতে নতুন করে হতাহতের আর কোনো সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে দেশটির সরকারের শীর্ষ পর্যায় থেকে স্বীকার করা হয়েছে যে এই অস্বাভাবিক ঢলে সীমান্তে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে ভারতীয় মালামালসহ আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


সুনামগঞ্জে ভারতীয় মালামালসহ আটক ২

সুনামগঞ্জ, ২৮ আগস্ট ২০২৬ : জেলায় আজ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানকালে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে আনা তিনহাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরিফ শেখ (৩৪) ও জিহাদ ফাকির (৩৪) নামের দুইব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১১০টি প্লাস্টিকের বস্তায় মোট তিনহাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা এবং সেগুলো পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়। 

এ ঘটনায় আরিফ শেখ ও জিহাদ ফাকির নামের দুইব্যক্তিকে আটক করা হয়।আটককৃতরা ফরিদপুর জেলার সদর উপজেলার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহমদ উল্যা ভূঁইয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%