ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকায় ফিরল রোমে আটকে থাকা বিমানের উড়োজাহাজ


ঢাকায় ফিরল রোমে আটকে থাকা বিমানের উড়োজাহাজ

যান্ত্রিক ত্রুতির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটির মেরামত শেষে এটি ঢাকা এসে পৌঁছেছে।

রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (পিআর) বোসরা ইসলাম এক বার্তায় জানিয়েছেন, রোম থেকে উড়োজাহাজটি রোববার দুপুরে ঢাকায় পৌঁছাবে। একই সাথে তিনি যাত্রীদের ধৈর্যধারণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন: স্পিকার: রাজনীতি সঠিক হলে দেশও সঠিক হবে

আরও পড়ুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে বৈঠকে ১১ দলীয় জোট।

বিমান সূত্র জানাচ্ছে, রোমে আটকে থাকা উড়োজাহাজটির মেরামতের জন্য ঢাকা থেকে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলীর একটি দল পাঠানো হয়েছিল। প্রকৌশলী দল এবং যন্ত্রাংশ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।

রোমে পৌঁছানোর পর, প্রকৌশলীরা বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটির কারিগরি ত্রুটি নিরসনের উদ্দেশ্যে কাজ শুরু করেন। মেরামতের কাজ সম্পন্ন হলে উড়োজাহাজটি ঢাকা উদ্দেশে রওনা দেয়।

এর আগে, শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর থেকেই ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে ছিল।

আরও পড়ুন: কাজে যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি

আরও পড়ুন সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু।

বিজি-৩০৬ ফ্লাইটটি গত বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় যাত্রা শুরু করে। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর, শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে এটি অবতরণ করে। উড়োজাহাজটিতে প্রায় আড়াই শতাধিক যাত্রী ছিলেন।

উড়োজাহাজটি রোমে আটকে যাওয়ার পর, সেখান থেকে যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের জন্য খাবারসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তাও প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: এডিবি বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে বৈঠকে ১১ দলীয় জোট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে বৈঠকে ১১ দলীয় জোট

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনীত করার লক্ষ্যে বৈঠকে বসেছে ১১ দলীয় জোটের নেতারা। রবিবার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক শুরু করা হয়েছে।

জোটের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত হয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

বৈঠকে আরো উপস্থিত হয়েছেন এমডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী।

আলোচনার মূল বিষয় হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে কাকে প্রার্থী করা হবে। এছাড়া জোটসংশ্লিষ্ট নেতাদের মতামতের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্তের কথা জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১ দল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১ দল

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১১ দলীয় জোট প্রার্থী ঘোষণা করেছে। জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে।

আজ রবিবার দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর এই প্রার্থী ঘোষণা করা হয়।

অন্যদিকে, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৮ বছর পর ভারতীয় আম্পায়ার ছাড়া বিশ্বকাপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:২০ পি.এম


২৮ বছর পর ভারতীয় আম্পায়ার ছাড়া বিশ্বকাপ

প্রায় তিন দশক পর ভারতীয় হকি এক বিরল ও হতাশাজনক অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছে। ২৮ বছর পরে, প্রথমবারের মতো কোনো ভারতীয় আম্পায়ার ছাড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে হকি বিশ্বকাপের আসর।

সবশেষ ১৯৯৮ সালে নেদারল্যান্ডসে আয়োজিত বিশ্বকাপে ভারত থেকে কোনো আম্পায়ার ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন না।

আগামী ১৪ আগস্ট নেদারল্যান্ডস ও বেলজিয়ামের যৌথ আয়োজনে হকি বিশ্বকাপের ১৬তম আসরের পর্দা উঠছে। টুর্নামেন্টের পুল ‘ডি’-তে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েলসের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত। ১৫ আগস্ট ওয়েলসের বিপক্ষে ম্যাচের মাধ্যমে নিজেদের অভিযান শুরু করবে তারা।

হকির পরিসংখ্যান বলছে, ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রায় সকল বিশ্বকাপেই অন্তত একজন ভারতীয় আম্পায়ারের উপস্থিতি ছিল। ব্যতিক্রমী ছিল কেবল ১৯৯৮ সালের বিশ্বকাপটি, যা কাকতালীয়ভাবে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হয়েছিল। এবারও আয়োজক হিসেবে ডাচদের নাম থাকার আসরে ভারত আম্পায়ারিং প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হয়েছে।

আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) ঘোষিত ১৬ সদস্যের আম্পায়ারিং প্যানেলে প্রধানত ইউরোপীয় আম্পায়ারদের দাপটই দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মানের দক্ষ ও আন্তর্জাতিক প্যানেলভুক্ত আম্পায়ারের ঘাটতিই ভারতকে এই সম্মান থেকে বঞ্চিত করেছে।

আধুনিক হকির ইতিহাসে মাত্র চারজন ভারতীয় আম্পায়ার বিশ্বকাপের মঞ্চে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন—অমরজিত সিং বাওয়া (১৯৯০), তারলক সিং ভুলার (১৯৯৪), সতীন্দর শর্মা (২০০২, ২০০৬ ও ২০১০) এবং রঘু প্রসাদ (২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২৩)।

এদের মধ্যে এশিয়ার প্রথম আম্পায়ার হিসেবে ২০০টি আন্তর্জাতিক হকি ম্যাচ পরিচালনার অত্যাধুনিক কীর্তি গড়ে গত বছর বাঁশি তুলে রাখেন রঘু প্রসাদ। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসানের পর ভারতের হকি আম্পায়ারিং অঙ্গনে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে, যার মাশুল এবার বিশ্বকাপের মঞ্চে গুনতে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বাবা ওপর থেকে আগের মতোই তোমাকে দেখবেন’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:২১ পি.এম


‘বাবা ওপর থেকে আগের মতোই তোমাকে দেখবেন’

বাবাকে হারিয়ে শোকাহত অবস্থায় রয়েছেন লিওনেল মেসি। মহাতারকা তার বাবা হোর্হে মেসির মৃত্যুতে বিশ্বের বিভিন্ন ক্লাব, ফেডারেশন এবং ফুটবলাররা শোকবার্তা জানিয়েছেন।

শোকবার্তাগুলোর মধ্যে আলাদা করে নজর কেড়েছে মেসির ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজের আবেগপূর্ণ বার্তা।

বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় থেকেই মেসি ও সুয়ারেজের মধ্যে একটি সুগভীর বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের মাঠের সম্পর্কটি মাঠের বাইরেও বিস্তৃত হয়ে যায়। দুই পরিবারের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। তাই বন্ধুর বাবার মৃত্যুর পর আবেগ ধরে রাখতে পারেননি উরুগুইয়ান তারকা সুয়ারেজ।

রবিবার ভোরে ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারলেও, সুয়ারেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। সুয়ারেজ বলেন, ‘আমার বন্ধু, তোমাকে ও তোমার পুরো পরিবারকে বড় একটি আলিঙ্গন পাঠাচ্ছি। তোমার বাবা ওপর থেকে আগের মতোই গর্বের সঙ্গে তোমাকে দেখে যাবেন। এই কঠিন সময়ে মেসি পরিবারের প্রতি আমার সব ভালোবাসা। হোর্হে, শান্তিতে বিশ্রাম নাও।’

বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পর মেসি দ্রুত পরিবারের কাছে ছুটে যান। এতে তিনি ইন্টার মায়ামির হয়ে মাঠে নামতে পারেননি। যদিও সতীর্থদের কাছে সেই ম্যাচটি ছিল নিছক আরেকটি ফুটবল ম্যাচ নয়, বরং মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানানোর একটি উপলক্ষ।

মেক্সিকোর ক্লাব মন্টেরির বিপক্ষে লিগস কাপের ম্যাচ শুরুর আগে ইন্টার মায়ামি আবেগঘন আয়োজন করে। মেসির অনুপস্থিতিতে দলের অধিনায়কত্বের আর্মব্যান্ডটি পরেন রদ্রিগো দি পল। মাঠে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুই দলের খেলোয়াড়েরা স্টেডিয়ামের বড় পর্দায় হোর্হে মেসির নাম দেখতে পান। গোলাপি রঙের পটভূমিতে লেখা ছিল- ‘হোর্হে মেসি, ১৯৫৮-২০২৬।’

এরপর যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশনের আগে হোর্হে মেসির স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। মায়ামির ফুটবলাররা ম্যাচটিতে কালো আর্মব্যান্ড পরে খেলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%