১২:০১ এম
নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড ক্লাব ফুটবলের দুর্দান্ত ফর্ম আন্তর্জাতিক মঞ্চেও ধরে রেখেছেন। ১৯৯৮ সালের পর দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে জায়গা করে নিয়ে এবারে নজর কাড়ছে নরওয়ে, যেখানে এই ফরোয়ার্ড দুই ম্যাচেই গোল করেছেন।
সেনেগালের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়লাভের পর নরওয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে। গ্রুপের শেষ ম্যাচে তারা শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে।
ম্যাচের আগে এক সাক্ষাৎকারে হলান্ড জানিয়েছেন, নকআউটে পৌঁছানোর কারণে ফ্রান্স ম্যাচ নিয়ে অতটা ভাবছেন না তিনি। তার কথায়, ‘আমরা নকআউটে চলে গেছি, এটা বড় অর্জন। তাই এখন ফ্রান্স ম্যাচ নিয়ে খুব বেশি চিন্তা করছি না।’
আরও পড়ুন: ক্যারিকের বিদায়ের পর ব্রুনোর ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
তবে তার একটি মন্তব্য আলোচনার কেন্দ্রে এসেছে। ফ্রান্সকে নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে হলান্ড বলেন, ‘ওরা সম্ভবত আমাদের হারাবে। এমনকি পুরো টুর্নামেন্টও জিততে পারে।’ তার এই মন্তব্যের পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এদিকে চলমান আসরে নরওয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। গ্রুপে এক ম্যাচ বাকি থাকতেই নকআউটে জায়গা নিশ্চিত করায় আত্মবিশ্বাসে ভরপুর এই দল। ফ্রান্স ম্যাচটি গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যদিকে, ফ্রান্স ও কিলিয়ান এমবাপ্পে এই আসরে দারুণ ছন্দে থাকায় ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। দুই দলের এই প্রথম আন্তর্জাতিক মুখোমুখি লড়াই হওয়ায় ম্যাচটিতে বাড়তি আকর্ষণ যোগ হয়েছে।
আরও পড়ুন: ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথম ওভারেই তিন উইকেট হারাল ভারত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন