০৩:৪৫ এম
বাহরাইন ও কুয়েতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান পরিচালিত নতুন হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
সোমবার (২০ জুলাই) আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে উল্লেখ করেছে যে, ইরানের এই পদক্ষেপ ভ্রাতৃপ্রতিম দেশগুলোর ওপর পুনরায় চালানো বৈরী আক্রমণ।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের হামলা সার্বিক আঞ্চলিক সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন এবং এ সম্পর্কিত দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি বড় আকারের হুমকি।
আরও পড়ুন: কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা ফয়সাল কবির বহিষ্কার
বিবৃতিতে আমিরাত বাহরাইন ও কুয়েতের সার্বিক নিরাপত্তার প্রতি পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করেছে এবং দুই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গৃহীত সকল পদক্ষেপের প্রতি সর্বাত্মক সমর্থন প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন