০৮:১০ পি.এম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ১৯ জন, ওয়ারী বিভাগে ৩৫ জন, মতিঝিল বিভাগে ২৯ জন, তেজগাঁও বিভাগে ৫৮ জন, মিরপুর বিভাগে ৯৩ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৩২ জন, সিটিটিসি কর্তৃক ২ জন এবং গোয়েন্দা বিভাগ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে মোট ৩ হাজার ৩৫৬ ইয়াবা, ১৪ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ৯৯ বোতল বিদেশি মদ, ৬৩টি মোবাইল ফোন, ১টি পাসপোর্ট, ৪টি চাকু, ৮০টি সিমকার্ড, ৫টি মোবাইল চার্জার, ২টি মাল্টিপ্লাস এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ৮২ মাসে সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার ২৫২ জনের মৃত্যু
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন