০২:২৩ পি.এম
নওগাঁয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, সার ও কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (১১ জুলাই) সদর উপজেলা পরিষদ সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: হোমনায় ট্রিপল হত্যার ১১ মাস পর দুইজন গ্রেফতার
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
তিনি বলেন, এই প্রণোদনার মাধ্যমে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন এবং এ অঞ্চলের কৃষি উৎপাদন আরও গতিশীল হবে।
নওগাঁ সদর সহকারী কমিশনার (ভূমি) নূর ই-আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম।
আরও পড়ুন: রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু, ভর্তি ১৭৯ রোগী
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিউল আজম ভিপি রানা, সাবেক যুগ্মআহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফি তুহিন, জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক, জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকদের মাঝে রোপা আমন (উফশী), গ্রীষ্মকালীন পেঁয়াজ, গ্রীষ্মকালীন শাক-সবজি ও বৃক্ষরোপণ কর্মসূচির উপকরণ বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন