০৫:৩৩ পি.এম
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা নাকুগাঁও স্থল বন্দরের কার্যক্রম চার দিন ধরে বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) থেকে রবিবার (১৪ জুন) পর্যন্ত এ স্থলবন্দর বন্ধ রইল।
শ্রমিকরা জানান, বৃহস্পতি সকালে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে তারা কর্মকর্মবিরতির ডাক দেন। স্থানীয় এমপির আশ্বাসে বিকেল ৪টায় ওই কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়।
এদিকে, কর্মবিরতির পর প্রশাসনের সহায়তায় মালিক ও শ্রমিক ইউনিয়নের বৈঠক চলাকালে দুপুরে উভয় পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমনকি সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে। শ্রমিকরা তখন রাস্তায় মারমুখী অবস্থানে যান। পরে পুলিশ ও স্থানীয় নেতাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: চরফ্যাশনে ১২ নভেম্বর ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ ও উপকূলবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান
সরেজমিনে গিয়ে দেখা যায়, যেখানে সাধারণত ক্রাশার মেশিনের বিকট শব্দ থাকত, সেখানে এখন সুনশান নীরবতা। যেখানে প্রতিদিনের কর্মচাঞ্চল্য থাকার কথা, সেখানে শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় অবস্থান নিয়েছেন। এ বন্দরে লোড-আনলোড শ্রমিক রয়েছেন প্রায় সাত শতাধিক।
নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল ছামাদ জানান, তেলের দাম বাড়ানোর পর প্রথমে মৌখিকভাবে এবং পরবর্তীতে চিঠি দিয়ে আমরা মজুরি বৃদ্ধির দাবি জানাই।
যদি এতে সাড়া না পাই, তবে ৮ জুন পুনরায় চিঠির মাধ্যমে মজুরি বৃদ্ধিসহ অন্যান্য দাবি জানানো হয়। এতেও সাড়া না পেলে আমরা কর্মবিরতির সিদ্ধান্ত নিই এবং স্থানীয় এমপির আশ্বাসে তা প্রত্যাহার করে নেই। কিন্তু তারপরও আমদানিকারকরা অঘোষিতভাবে আমদানি বন্ধ রেখেছে। ফলে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন এবং আমরা দ্রুত এ সমস্যার সমাধান চাই।
নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল জানায়, তারা আমদানি বন্ধ রাখার অভিযোগ অস্বীকার করে বলেন, 'ভারতের রাস্তা সংস্কারের কাজ চলছে, এজন্য আমদানি বন্ধ রয়েছে।' তিনি আরো বলেন, 'রাস্তাগুলি ঠিক হলে আমদানি শুরু হবে।' শ্রমিকদের দাবি নিয়ে তিনি বলেন, 'আমরা সব সময় সহানুভূতির সঙ্গে বিষয়গুলো বিবেচনা করি, তবে বর্তমানে তারা যে দাবি তুলেছেন তা অযৌক্তিক। অন্যান্য বন্দরের মতোই আমরা মজুরি দিয়ে থাকি। কর্মবিরতির কারণে সরকার রাজস্ব হারাচ্ছে এবং লোড-আনলোডের বাইরে অন্যান্য শ্রমিকরা কর্মহীন হয়ে পরছে। এর পেছনে কোনো অশুভ শক্তি কাজ করছে, এই ধারণা আমাদের রয়েছে।
আরও পড়ুন: চিলমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংককর্মী ফেরদৌস রহমান নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন