০৫:৩৬ পি.এম
বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ে চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। এই প্রতিষ্ঠানের কার্যালয়, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) এবং এর আওতাধীন বিভিন্ন অডিট অধিদপ্তরে মোট ৩৪৭ জন কর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে।
নিয়োগের জন্য ১৬তম ও ২০তম গ্রেডের চারটি পদে দুটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী এবং যোগ্য বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
পদভিত্তিক বিবরণ, পদসংখ্যা ও বেতন স্কেল
আরও পড়ুন: এইচএসসি পাশদের জন্য স্কয়ার গ্রুপে সেলস অফিসার পদে নিয়োগ
জুনিয়র অডিটর (গ্রেড-১৬): ৭০টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ৬২টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
ড্রাইভার (গ্রেড-১৬): ৬টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
অফিস সহায়ক (গ্রেড-২০): ২০৯টি। বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।
আরও পড়ুন: সেনাবাহিনীর ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের আবেদনে বয়স ও যোগ্যতায় ছাড়
আবেদনের যোগ্যতা
জুনিয়র অডিটর পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকা আবশ্যক। বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারিত দক্ষতা পরীক্ষা স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে হলে স্বীকৃত বোর্ড থেকে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতার পাশাপাশি প্রতি মিনিটে ইংরেজিতে কমপক্ষে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। এ পদে নিয়োগের জন্য নির্ধারিত দক্ষতা পরীক্ষায় স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
ড্রাইভার পদে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকা আবশ্যক। গাড়ি চালানোর কাজে অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।
আরও পড়ুন: পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ল
অফিস সহায়ক পদে আবেদন করতে হলে স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা ও অন্যান্য শর্ত
আবেদনকারীর বয়স ২৫ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। আবেদনপত্রে দেওয়া কোনো তথ্য অসম্পূর্ণ, ভুল বা অসত্য প্রমাণিত হলে প্রার্থীর আবেদন বাতিল করা হবে। নিয়োগ পাওয়ার পরও এ ধরনের তথ্য পাওয়া গেলে নিয়োগ বাতিল করা হতে পারে। নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত বা দৈনিক ভাতা দেওয়া হবে না।
আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলা জানা প্রার্থীদের জন্য উচ্চ বেতনের চাকরি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের নির্ধারিত টেলিটক ওয়েবসাইট (https://cag.teletalk.com.bd) প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন শুরু হয়েছে ৩ নভেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
অনলাইনে আবেদন করার সময় প্রার্থীকে সদ্য তোলা রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির মাপ হতে হবে ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল। ছবির ফাইলের সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের ফাইলের সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট হতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে। আবেদন Submit করার পর ছবিসহ Applicant's Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি জমা দেওয়ার নিয়ম
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে। জুনিয়র অডিটর ও কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের আবেদন ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা। সব মিলিয়ে দিতে হবে ১১২ টাকা। অন্যদিকে অফিস সহায়ক পদের আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা। এ পদের জন্য মোট ৫৬ টাকা জমা দিতে হবে।
আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ব্যানবেইসে ২৭৩ পদে চাকরি
ফি জমা দেওয়ার জন্য প্রথমে টেলিটকের প্রিপেইড নম্বর থেকে CAG লিখে একটি স্পেস দিয়ে Applicant's Copy-তে পাওয়া User ID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম, ফি জমার পরিমাণ ও একটি PIN নম্বর জানানো হবে। এরপর দ্বিতীয় এসএমএসে CAG লিখে স্পেস দিয়ে YES, আবার স্পেস দিয়ে পাওয়া PIN নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফি সফলভাবে জমা হলে ফিরতি এসএমএসে আবেদনকারীর User ID ও Password জানিয়ে দেওয়া হবে।
প্রবেশপত্র ও পরীক্ষার তথ্য
প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এজন্য আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বরটি সচল রাখতে হবে। এসএমএসে পাওয়া User ID ও Password ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রে প্রার্থীর রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম উল্লেখ থাকবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আরও পড়ুন: পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনের সময় ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সব শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। পাশাপাশি এসব সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি এবং অনলাইনে পূরণ করা আবেদনপত্রের Applicant's Copy সঙ্গে রাখতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া অন্যান্য সনদও জমা দিতে হবে।
বিস্তারিত তথ্য ও যোগাযোগ
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইট (www.cag.org.bd) এবং টেলিটকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। টেলিটকের জব পোর্টাল (https://alljobs.teletalk.com.bd) থেকেও বিজ্ঞপ্তি দেখা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রয়োজনে [email protected] ঠিকানায় ই-মেইল করেও সহায়তা নেওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন