০৭:১২ পি.এম
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে। টঙ্গী থানা পুলিশের পক্ষ থেকে সোমবার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ‘বিশেষ অভিযানে মাদক উদ্ধার, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
অন্যদিকে, টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন, একই ধরনের অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সুন্দরবনের ভোলা নদীতে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন
পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, গত এক সপ্তাহের মধ্যে টঙ্গী, পুবাইল, গাছা ও বাসন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের একাধিক মিছিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরির ঘটনা ঘটে।
সম্প্রতি একটি মিছিল থেকে পুলিশের উপস্থিতিতে হুমকি প্রদর্শনের ঘটনা ঘটলে গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্ম দেয়।
এ ঘটনার মধ্যেই জিএমপি ৩০ জনকে গ্রেপ্তার করেছে। এ অবস্থায় আগামীকাল ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে আজ সোমবার গাজীপুরসহ সারা দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার।
আরও পড়ুন: বরিশালে উদ্ধারকারী জাহাজের ক্রেন নদীতে ভেঙে পড়ার ঘটনায় তদন্তের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন