ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

মা-নবপাচারের নাটক সাজিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের হোতা গ্রেফতার হয়েছেন


মা-নবপাচারের নাটক সাজিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের হোতা গ্রেফতার হয়েছেন

বৈধ উপায়ে বিদেশে গিয়ে গা ঢাকা দিতেন স্বামী। এরপর দেশে তাকে নিখোঁজ দেখিয়ে মানবপাচারের সাজানো মামলা করতেন স্ত্রী। এই মামলার ভয় দেখিয়ে চক্রটি বিভিন্ন রিক্রুটিং এজেন্সির কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিত। অবশেষে র‍্যাবের অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার হয়েছেন প্রতারক চক্রের প্রধান মো. কামরুল আহসান পাভেল (৩৬)।

রোববার (১৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ ও র‍্যাব-১১-এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইলের চট্টগ্রাম রোড এলাকা থেকে পাভেলকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, পাভেল সংশ্লিষ্ট প্রতারণা মামলার ১ নম্বর আসামি। এছাড়া অনুসন্ধানে দেখা যায়, তার বিরুদ্ধে এর আগেও পল্টন থানায় মানবপাচার, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ রয়েছে।

এর আগে, সৌদি আরবে পাভেলকে নিখোঁজ দেখিয়ে অপহরণ ও মানবপাচারের মামলা করেন তার স্ত্রী পলি আক্তার লিজা। এরপর মামলার ভয় দেখিয়ে ‘ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল’ নামক একটি রিক্রুটিং এজেন্সিকে টার্গেট করে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। প্রতিষ্ঠানের সুনাম রক্ষা ও মামলার ধকল থেকে বাঁচতে এজেন্সিটি তাদের কাছে জিম্মি হয়ে পড়ে। এ নিয়ে পাল্টা মামলা করা হলে অনুসন্ধানে বেরিয়ে আসে পলি আক্তার লিজা ও সোনিয়া নামের দুই নারীকে কেন্দ্র করে গড়ে ওঠা এক ভয়ঙ্কর সিন্ডিকেটের চিত্র। এই চক্রটি এরই মধ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট

প্রতারক চক্রের বিরুদ্ধে করা মামলার নথিতে দেখা যায়, ২০২২ সালের ১১ এপ্রিল ‘ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল’-এর মাধ্যমে পাভেলকে সৌদি আরবে পাঠানো হয়। পরে তার স্ত্রী পলি আক্তার অভিযোগ করেন, তার স্বামী মানবপাচারের শিকার এবং তার কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। একই বছরের ১৮ জুন র‍্যাব-৩-এ লিখিত অভিযোগ দেয়া হলে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট এজেন্সির পাঁচজনকে গ্রেফতার করে পল্টন থানায় সোপর্দ করা হয়।

পরে পলি আক্তার ওই এজেন্সির ব্যবস্থাপনা পরিচালকের কাছে চাঁদা দাবি করেন এবং তা দিলে মামলা আপস করতে রাজি হন। উপায়ান্তর না দেখে তাকে প্রথমে ১০ লাখ টাকা চাঁদা দেয়া হয়। টাকা পাওয়ার পর পলি আদালতে লিখিতভাবে জানান, তার স্বামী সৌদি আরবেই অবস্থান করছেন এবং ফোন বন্ধ থাকায় ভুল বোঝাবুঝি থেকে তিনি মামলা করেছিলেন। ফলে আসামিদের জামিনে মুক্তির বিষয়ে তার কোনো আপত্তি নেই।

২০২২ সালে পলির করা ওই মামলাটি শেষ হয়ে যাওয়ার তিন বছরের মাথায়, ২০২৫ সালের ৩ আগস্ট একই এজেন্সির বিরুদ্ধে প্রায় একই ধরনের আরেকটি অভিযোগ আসে। ব্রাহ্মণবাড়িয়ার সোনিয়া আক্তার নামের এক নারী পল্টন থানায় মোসাহেদ হাসানের বিরুদ্ধে মামলা করতে যান। তার অভিযোগ, ওই এজেন্সির মাধ্যমে তার স্বামীকে সৌদি আরবে পাঠানোর পর আটকে রেখে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। অভিযোগের সত্যতা নিয়ে সন্দেহ থাকায় থানা প্রথমে মামলা নিতে না চাইলেও পরে আদালতের নির্দেশে তা গ্রহণ করা হয়।

তবে তিন বছর আগের পলির করা মামলার সঙ্গে সোনিয়ার বর্ণনার হুবহু মিল থাকায় পুলিশ তাদের দুজনের বিষয়ে খোঁজ নেয়। ডিবির তদন্তে এই দুই নারীর ফোনালাপের তথ্য পাওয়া যায়। কল রেকর্ড ও তদন্তে স্পষ্ট হয়ে ওঠে, দুটি ঘটনাই ছিল এজেন্সির কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার জন্য সাজানো চক্রান্ত।

আরও পড়ুন: কক্সবাজারে ২ লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

অনুসন্ধানে জানা গেছে, নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া পলি আক্তার তদন্তে সহযোগিতা না করে ইতোমধ্যেই বিদেশে পালিয়ে গেছেন। এমনকি এই চক্রের অন্যান্য আসামিরাও বর্তমানে বিদেশে গা ঢাকা দিয়ে আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২ হাজার বছরের পুরোনো আঙুরের বীজে পাওয়া গেল আধুনিক মদের সূত্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০২:১০ এম


২ হাজার বছরের পুরোনো আঙুরের বীজে পাওয়া গেল আধুনিক মদের সূত্র

ইতালির তুসকানির প্রাচীন কূপ থেকে উদ্ধার হওয়া প্রায় দুই হাজার বছর পুরোনো আঙুরের বীজের ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আধুনিক ওয়াইন তৈরির ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। তাঁদের মতে, রোমান সাম্রাজ্যের সুসংগঠিত কৃষি ব্যবস্থা আজকের ওয়াইন উৎপাদন পদ্ধতির বিকাশে বড় ভূমিকা রেখেছিল।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্কের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় আরও একটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে। বর্তমানে লাল সানজিওভেসে ওয়াইনের জন্য বিশ্বজুড়ে পরিচিত তুসকানির কিয়ান্তি অঞ্চলে একসময় প্রধানত সাদা আঙুরের চাষ হতো।

আবিষ্কারটি হয়েছে কেতামুরা দেল কিয়ান্তি নামে একটি প্রত্নতাত্ত্বিক স্থানে। রোমানদের আগমনের আগে এখানে ইট্রুস্কানদের বসতি ছিল। পরে রোমান ও মধ্যযুগীয় ইতালীয়দেরও আবাস গড়ে উঠেছিল সেখানে। খ্রিষ্টপূর্ব ৩০০ সাল থেকে খ্রিষ্টাব্দ ৩০০ সালের মধ্যে বসবাসকারীরা আঙুরের বীজ গভীর কূপে ফেলতেন। অক্সিজেনবিহীন কাদায় চাপা পড়ে থাকায় সেগুলো প্রায় অক্ষত অবস্থায় সংরক্ষিত ছিল।

গবেষণার সহলেখক ড. ওয়া ইনানলি জানান, ৮০টি বীজের ডিএনএ বিশ্লেষণে দেখা গেছে, বেশিরভাগই একই জাতের আঙুরের। ইট্রুস্কানদের সময় থেকে শুরু করে রোমান যুগ পর্যন্ত শত শত বছর ধরে একই জাতের আঙুর চাষ করা হয়েছিল।

জিনগত পরীক্ষায় আরও জানা গেছে, সেই প্রধান আঙুরজাতটি সাদা ফল উৎপাদন করত। গবেষকদের জন্য এটি ছিল বড় ধরনের বিস্ময়।

১৯৭৩ সাল থেকে কেতামুরা দেল কিয়ান্তিতে খননকাজ পরিচালনাকারী ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ন্যান্সি ডি গ্রামন্ড বলেন, বর্তমানে যে অঞ্চল লাল ওয়াইনের জন্য বিখ্যাত, সেখানে একসময় শতাব্দীর পর শতাব্দী ধরে সাদা আঙুরের চাষ ও সংরক্ষণ করা হয়েছিল— এটি সত্যিই বিস্ময়কর।

গবেষণায় আরও দেখা গেছে, রোমানদের দখলের পর ওই এলাকায় নতুন নতুন আঙুরের জাতের আগমন ঘটে। ধারণা করা হচ্ছে, সেগুলো সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আনা হয়েছিল। একই সঙ্গে কেতামুরার প্রধান আঙুরজাতটির সঙ্গে দক্ষিণ ফ্রান্সে পাওয়া দুটি প্রাচীন আঙুরের বীজের ঘনিষ্ঠ জিনগত সম্পর্কও মিলেছে।

বিজ্ঞানীদের মতে, এই তথ্য রোমান সাম্রাজ্যজুড়ে বিস্তৃত কৃষি নেটওয়ার্কের প্রমাণ বহন করে এবং আধুনিক যুগে মানসম্মত ওয়াইন উৎপাদনের ভিত্তি গড়ে তুলতে সেই নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

সূত্র: দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢামেক থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলো গুলিবিদ্ধ পলাশকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০২:১৭ এম


ঢামেক থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলো গুলিবিদ্ধ পলাশকে

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ ইয়াসিন খান পলাশ, যিনি কাইল্লা পলাশ নামে পরিচিত, তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

রবিবার রাত সোয়া ১২টার দিকে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে তাকে অন্য হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার দুপুরে পশ্চিম রামপুরার মক্কি মসজিদ সংলগ্ন রয়েল মিষ্টির দোকানের সামনে তাকে গুলি করা হয়। প্রাথমিক তথ্যে জানা যায়, এর আগে থেকে দুই যুবক সেখানে অবস্থান করছিল। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর তারা পলাশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া দিলে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পলাশকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জের ‘ব্রাজিল বাড়ি’ দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০২:৩৪ এম


সিরাজগঞ্জের ‘ব্রাজিল বাড়ি’ দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে পুরো দেশ এখন উৎসবমুখর হয়ে উঠেছে। নিজের দলকে সমর্থন ও ভালোবাসার প্রকাশ হিসেবে অনেকেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। তবে সিরাজগঞ্জের একটি ব্রাজিল ভক্ত এই বিষয়ে ব্যতিক্রমী একটি কাজ করবেন। প্রিয় দল ব্রাজিলের পতাকার রঙে তিনি তার দোতলা বাড়িটি রঙিন করে তুলেছেন।

শহরের মোক্তারপাড়া এলাকার পরিবহন ব্যবসায়ী লিটন সরকার এই অসাধারণ উদ্যোগটি গ্রহণ করেছেন। তার উদ্যোগের ফলে এই বাড়িটি এখন এলাকায় ‘ব্রাজিল বাড়ি’ নামে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

বাড়িটির পুরোটাই হলুদ এবং সবুজ রঙে রাঙানো হয়েছে। বাড়িটির চারপাশের সব দেয়ালজুড়ে ব্রাজিলের পতাকা শোভা পাচ্ছে। শুধু বাইরের অংশ নয়, ভেতরের সিঁড়ির দুপাশেও একই পতাকা দেখা যাচ্ছে। তাছাড়া, বাড়ির প্রধান ফটকটি সাজানো হয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকার আদলে। নিজের দোতলা বাড়ি রাঙানোর সাথে সাথে, লিটন সরকার পুরো এলাকা জুড়ে ব্রাজিলের পতাকা এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুনও লাগিয়েছেন।

ব্রাজিল বাড়ির মালিক লিটন সরকার বলেন, ‘ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলার প্রতি আমার অগাধ ভালোবাসা। সেই ভালোবাসার জেরেই আমি দোতলা বাড়ির পুরোটাই হলুদ এবং সবুজে রাঙিয়ে তুলেছি। প্রতিদিন দূর থেকে বহু ভক্ত ও সমর্থকরা এই বাড়িটি দেখতে আসছেন। বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগে।’

এখন বাড়িটি শুধু ব্রাজিল সমর্থকদের জন্য নয়, বেশ কিছু সাধারণ মানুষেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রতিদিন দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা বাড়িটি দেখার জন্য ভিড় করছে। অনেকেই বাড়িটির সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন এবং নিজেদের দলের প্রতি এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসাও করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির বিমানবন্দর থেকে ফিরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০২:৩৮ এম


দিল্লির বিমানবন্দর থেকে ফিরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান দেশে ফিরে আসছেন, কারণ দিল্লির বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত ব্যবহারের ঘটনা ঘটেছে, যদিও তাঁকে আগাম অবহিত করা হয়েছিল।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আগামী সোমবার (১৫ জুন) থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল তার।

তবে জানা গেছে, গত শুক্রবার, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় যে, ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণ হবে। কিন্তু সন্ধ্যায় যখন তিনি দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন, তখন ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে তাকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। সেই সময় তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়া হবে কি না, সে বিষয়ে কোনো স্পষ্টতা পাওয়া যায়নি।

এমন সংকটময় পরিস্থিতিতে, জাহেদ উর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতেই তিনি তৃতীয় একটি দেশ হয়ে দেশে ফিরে আসার পরিকল্পনা করেন। সোমবার দুপুরের আগেই তার দেশে ফিরে আসার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%