ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার সাক্ষাৎ


প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এ তথ্য প্রদান করেছেন।

আরও পড়ুন: বিজিবির অভিযানে আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রামিসা হত্যা

আদালতে সোহেল-স্বপ্না, শুরু হলো যুক্তিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:২০ পি.এম


আদালতে সোহেল-স্বপ্না, শুরু হলো যুক্তিতর্ক

রাজধানীর পল্লবীতে রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের অভিযোগের বিষয়ে আইনজীবীদের যুক্তিতর্ক শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সাড়ে ১১টার দিকে তাদের পুলিশি পাহারায় মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে তোলা হয়। পরে সকাল ১১টা ৪৫ মিনিটে বিচারক আদালতে উঠলে যুক্তিতর্ক শুরু হয়।

এদিন সকাল ৮টা ৪০ মিনিটে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এনে রাখা হয়। পরে সকাল ১১টা ২১ মিনিটে সোহেল রানাকে এবং পরবর্তীতে স্বপ্নাকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তোলা হয়। পরে সাড়ে ১১টায় আদালতে বিচারক উঠলে আইনজীবীদের যুক্তিতর্ক শুরু হয়।

যুক্তিতর্ক শুনানিতে রাষ্ট্রপক্ষের এ মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর পিপি আজিজুর রহমান দুলু। অপরদিকে আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মুছা কালিমুল্যাহও উপস্থিত আছেন।

গত ১ জুন পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় বাদী আবদুল হান্নান মোল্লাসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হতে সমন জারি করেন ট্রাইব্যুনাল। পরে গতকাল ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ২৪ মে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলাটির তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান। এরপর চার্জশিটটি আমলে গ্রহণ করে বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দেওয়া হয়। একই দিন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠন শুনানির জন্য ১ জুন দিন ধার্য করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:২১ পি.এম


ময়মনসিংহে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত আরো একটি শিশুর মৃত্যু ঘটেছে। এর ফলে হাসপাতালটিতে হামের কারণে মোট ৪৬ শিশুর মৃত্যু হলো।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

মৃত শিশুটি ৮ মাস বয়সী একটি মেয়ে। তার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা এলাকার মধ্যে অবস্থিত। ৩ জুন তারিখে হামের উপসর্গ নিয়ে এই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ জুন) বিকেল ৪টায় শিশুটির মৃত্যু ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে, হামের লক্ষণ দেখা দেওয়ার কারণে নতুন করে আরো ২৫ শিশু ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত, হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে এক হাজার ৮৫২ জন শিশু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাহাজ নির্মাণ শিল্পকে স্বনির্ভর করতে সরকার আন্তরিক: নৌবাহিনী প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:২২ পি.এম


জাহাজ নির্মাণ শিল্পকে স্বনির্ভর করতে সরকার আন্তরিক: নৌবাহিনী প্রধান

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, জাহাজ নির্মাণ শিল্পকে বিদেশি নির্ভরশীলতা কমিয়ে, দেশীয় প্রযুক্তির বিকাশ, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে স্বনির্ভর করতে সরকার আন্তরিক।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দায় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ)-এ ৭০ টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

এডমিরাল হাসান আরও বলেন, প্রযুক্তি হস্তান্তরের (ট্রান্সফার অব টেকনোলজি) মাধ্যমে বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে জাহাজ নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, দীর্ঘমেয়াদে স্বনির্ভরতা অর্জনের জন্য জাহাজ নির্মাণ শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও আনুষঙ্গিক যন্ত্রপাতি দেশে উৎপাদনের কোন বিকল্প নেই। সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে অবহিত করা হয়েছে।

তিনি নৌবাহিনীর সার্বিক অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এই ফ্লোটিং ক্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর সংযোজনের মাধ্যমে নৌবাহিনীর বিভিন্ন জাহাজের মেরামত, উদ্ধার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরো গতিশীল হবে।

এছাড়া, এই প্ল্যাটফর্মের সফল নির্মাণ ও হস্তান্তর দেশীয় জাহাজ নির্মাণ শিল্পে আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসা শিক্ষকের পুত্রের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


মাদরাসা শিক্ষকের পুত্রের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় একটি পুকুর থেকে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টার দিকে তোরাবগঞ্জ বাজারের পাশে অবস্থিত একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু ঘটতে পারে।

নিহত আরিফ হোসেন হাজিরহাট হামেদিয়া মাদরাসার শিক্ষকের পুত্র এবং তিনি তোরাবগঞ্জের বাসিন্দা মো. আক্তার হোসেনের সন্তান।

আরিফের মামা মো. সুলতান আহমেদ টিপু জানিয়েছেন, আরিফ ছোটবেলা থেকে মায়ের সঙ্গে নানার বাড়িতে বাস করে আসছে। তিনি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগতেন। বৃহস্পতিবার সকালে তার মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে ঘটনার খবর দেন। তবে কিভাবে সে পানিতে পড়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি তিনি।

পরিবারের সদস্যদের সাথে আলাপের মাধ্যমে জানা গেছে, আরিফ সাঁতার জানতেন না। কোনো কারণে পুকুরে নামার পর তিনি পানিতে ডুবে যেতে পারেন, এমনটাই ধারণা করা হচ্ছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম জানান, নিহত আরিফ হোসেন পূর্বে থেকেই মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, গোসলের উদ্দেশ্যে পুকুরে নেমে অসুস্থ হয়ে তিনি পানিতে ডুবে মারা গেছেন।

পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে, তবে প্রাথমিকভাবে এতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত এখনো পর্যন্ত পাওয়া যায়নি, এমনটিও জানিয়েছেন পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%