১০:১০ পি.এম
বর্তমান ফুটবল বিশ্বকাপের সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ের পর কালো ট্রফি এখন কার হাতে উঠবে, তা নিয়ে আলোচনা চলছেই। যুক্তরাষ্ট্র বেলজিয়ামের কাছে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়লে, এখন হোয়াইট হাউস হ্যারি কেইনদের ইংল্যান্ডকে সমর্থন দিয়ে আসছে।
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিশ্বকাপ বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, এবারের বিশ্বকাপে আমেরিকা এখন ইংল্যান্ডের বিশ্বজয়ের পক্ষে বাজি ধরছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মবার্ষিকীর ঐতিহাসিক সময় যদি আমেরিকা শিরোপা জয় করতে না পারে, তবে ইংলিশদের কাপ জিতা হবে ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে সুন্দর গল্প।
অ্যান্ড্রু জুলিয়ানি উল্লেখ করেন, গত ৬০ বছরে ইংল্যান্ডের ফুটবলে যে আক্ষেপ রয়েছে, এবার আমেরিকান মাটিতে তা পূরণ হলে তা হবে এক অসাধারণ মুহূর্ত। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, চলতি টুর্নামেন্টে শীর্ষ দলের মধ্যে ইংল্যান্ডের ফাইনালে যাওয়ার এবং চ্যাম্পিয়ন হওয়ার সব ধরনের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমিরের মন্তব্য, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’
এছাড়া, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও বর্তমানে আলোচনায় রয়েছে। গত সপ্তাহে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যারি কেইনকে ‘দারুণ খেলোয়াড়’ এবং ‘চমৎকার মানুষ’ বলে বর্ণনা করেন।
জুলিয়ানি জানিয়েছেন, ট্রাম্প ফুটবল বেশ ভালোভাবে বুঝেন এবং তিনি নিয়মিত হ্যারি কেইনের পারফরম্যান্স সম্পর্কে খোঁজ রাখছেন। তিনি আরও যোগ করেন, যদি ইংল্যান্ড বিশ্বজয় করতে চায়, তবে তার মূল ভূমিকায় থাকবে অধিনায়ক হ্যারি কেইন এবং জুড বেলিংহামের মতো প্রতিভাবান অ্যাথলেটরা। কোচ যেভাবে দলের সুভারসাম্যপূর্ণ গঠন করেছেন, তাতে ইংলিশদের আত্মবিশ্বাসী হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।
হোয়াইট হাউসের এই সমর্থনের খবরের মধ্যে, ট্রাম্পের সঙ্গে গলফ খেলার একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করেছেন হ্যারি কেইন। ইংলিশ অধিনায়ক নিশ্চিত করেছেন যে, ২০২৪ সালের শেষে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের আমন্ত্রণে তিনি গলফ খেলেছিলেন, যা ছিল তার জীবনের অত্যন্ত পরাবাস্তব অভিজ্ঞতা।
হ্যারি কেইন বলেন, মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে যখন এই ধরনের আমন্ত্রণ আসে, তখন তা প্রত্যাখ্যান করার কোনো সুযোগ থাকে না। ৭৮ বছর বয়সী ট্রাম্পের গলফ খেলার দক্ষতার প্রশংসা করে কেইন রসিকতা করে বলেন, তিনি আশা করছেন ট্রাম্পের বয়সে পৌঁছে তিনিও যেন ট্রাম্পের মতো চমৎকার গলফ খেলতে পারেন।
আরও পড়ুন: চিফ হুইপের দাবি, সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা
আমেরিকা মাটিতে এমন একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চলার সময় ট্রাম্প প্রশাসনের প্রকাশ্য সমর্থন নিঃসন্দেহে ইংলিশ শিবিরে বাড়তি অনুপ্রেরণা যোগাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন