০১:২২ পি.এম
ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ : সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশব্যাপী প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের তথ্য সংগ্রহের জন্য ‘তথ্য সংগ্রহকারী’ (এনুমারেটর) নিয়োগের কার্যক্রম শুরু করা হয়েছে।
এ লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময়সূচী এবং মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে।
মন্ত্রণালয়ের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি থেকে গতকাল এক জরুরি চিঠি জারি করা হয়েছে, যেখানে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: রবিনের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, অনলাইন এডিটরস সোসাইটির প্রতিবাদ
চিঠি অনুযায়ী, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম চলছে।
এর মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে দেশের সব পরিবারের তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে।
নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীদের শিক্ষাগত সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২৯ ও ৩০ জুলাই যাচাই-বাছাই করা হবে।
এর পরবর্তী ধাপে ১ আগস্ট ২০২৬ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ভেনেজুয়েলা বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করেছে
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, তথ্য সংগ্রহকারী হিসেবে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য কয়েকটি যোগ্যতার শর্ত দেওয়া হয়েছে।
শর্তগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে কাজ করার আগ্রহ, শারীরিকভাবে সক্ষমতা এবং স্মার্টফোন ব্যবহারে দক্ষতা।
এছাড়াও প্রার্থীদেরকে কম্পিউটার, ট্যাবলেট বা স্মার্টফোন পরিচালনায় সক্ষম হতে হবে, যাতে তথ্য সংগ্রহের কাজ ডিজিটাল পদ্ধতিতে সঠিকভাবে সম্পন্ন করা যায়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল হক স্বাক্ষরিত চিঠিতে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট
চিঠিতে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীদের জন্য প্রশিক্ষণ, দায়িত্ব বণ্টন এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময়সূচিসহ পরবর্তী নির্দেশনা যথাসময়ে জানানো হবে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের একটি সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি হবে, যা ভবিষ্যতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারি সহায়তা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন