০১:৫৮ এম
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার কথিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার।
সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলি আমলে নিয়ে তিনি এ সংক্রান্ত প্রশাসনিক আদেশ জারি করেন। একই আদেশে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে ছয় দফা নির্দেশনা প্রদান করা হয়েছে।
আদেশ অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে ঘটনাটি সরেজমিন তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে সাত কার্যদিবসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশও রয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন এবং আদেশে উল্লেখ করা হয়েছে যে, হাসপাতালের বাইরে থেকে এসে বৈধ অ্যাম্বুলেন্স অথবা রোগীর স্বজনদের নিজস্ব গাড়িতে রোগী বা লাশ পরিবহনে বাধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টরা চালকদের হুমকি, মারধর ও হেনস্তা করছে বলে অভিযোগ উঠেছে।
এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন ও বেআইনি বাধা দেওয়ার অভিযোগে মামলা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে সমন্বয়ের মাধ্যমে এমন একটি পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে রোগী এবং স্বজনেরা নিজেদের পছন্দমতো অ্যাম্বুলেন্স, ফ্রিজিং ভ্যান, অথবা অন্য কোনো যানবাহন ব্যবহার করতে পারে। কোনো বৈধ গাড়ির প্রবেশে বাধা দেওয়ার সুযোগ নেই বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
আদালতের ছয়টি নির্দেশনা রয়েছে:
আরও পড়ুন: উত্তরায় আ.লীগের ৪ সদস্যসহ ৭ জন গ্রেফতার
হাসপাতাল চত্বরে বাইরের বৈধ অ্যাম্বুলেন্স এবং স্বজনদের গাড়ি প্রবেশে কোনো বাধা দিতে হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন