০৫:৩৪ পি.এম
মহাসড়কে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
কালীগঞ্জ পৌর এলাকায় টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং দুই নারী আহত হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে কালীগঞ্জ পৌরসভার বাঘের পাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় পাচারকালে লাবণী পয়েন্টে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার
নিহতের নাম মো. হাফিজ শেখ (৬৫) বলে জানা গেছে। তিনি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামের আ. কাদিরের পুত্র। আহত দুই নারীর পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্রে জানা যায়, হাফিজ উদ্দিন সিএনজিচালিত অটোরিকশায় মীরের বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন।
বাঘের পাড়া এলাকায় পৌঁছানোর সময় অজ্ঞাত পিকআপ ভ্যানের সঙ্গে তার অটোরিকশার সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার ফলে অটোরিকশার যাত্রী হাফিজ শেখ ও দুই নারী রাস্তার পাশে পড়ে যান এবং উভয় গাড়িই পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত এবং দুই নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশ নিহতের মরদেহ হেফাজতে নিয়ে আহতদের কালীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: সুনামগঞ্জের সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন
কালীগঞ্জ থানার এসআই জাবেদ কালের কণ্ঠকে হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুটি গাড়িই পালিয়ে গেছে। মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। দুজনের হাসপাতালে চিকিৎসা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন