০৪:৫৪ পি.এম
গতকাল ০৬/৬/২০২৬ তারিখ দুপুর অনুমান ০৩.৪০ ঘটিকায় নওগাঁ পৌরসভাস্হ উকিলপাড়া ডিবি অফিসের সামনে থেকে অজ্ঞাত নামা চোরেরা একটি ব্যাটারী চালিত অটোরিকসা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়ার পর অটোরিকশার মালিক বিভিন্ন স্হানে অটোরিকশা টি খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে গোপন সূত্রে জানা যায় যে, চোরাই অটোরিকশা সহ দুই জন চোর নওগাঁ সদর মডেল থানার দুবলহাটি ইউনিয়নের পিরোজপুর এন্টিতলা বাজারে অবস্থান করতেছে।
জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশ, বাদী ও স্হানীয় জনগণের সহায়তায় ০৭/৬/২০২৬ তারিখ রাত ০২.১০ ঘটিকায় চোরাই অটোরিকশা উদ্ধার সহ চোর ১) মোঃ মন্টু (৩৩),পিতা-মোঃ আঃ রশিদ,সাং-সরিজপুর দক্ষিণ পাড়া ২) মোঃ সবুজ (৩২) পিতা- মৃত নাজিম উদ্দীন, সাং-পার নওগাঁ সরদার পাড়া,উভয় খানা+ জেলা- নওগাঁ কে গ্রেফতার করেছে।
এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: যানজট নিরসনে কাজ করে যাচ্ছে শাহজাদপুর উপজেলা ও পৌর প্রশাসন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন