ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার


যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার

 রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা পুলিশ ১৬ জনকে গ্রেফতারের ঘটনা ঘটিয়েছে। গতকাল সোমবার বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মো. ফারহান হাবিব (৩৩), মো. শুভ (২২), আব্দুল আলীম (৩৯), মো. আনিসুজ্জামান (৪৮), মো. রাব্বি (২০), মো. রবিউল গাজী (২৩), মেহেদী হাসান ওরফে সাগর আহম্মেদ (৩০), মেহেদী হাসান (২৬), মো. সুজন মিয়া (৪০), মো. রাজু (৩৪), রবিন (৩০), রিয়েল খান (৩৮), মো. আরিফুল ইসলাম (২৩), মেহেদী হাসান (২১), নুরন্নবী (৩৩) এবং আপন (২০)।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অনেক অপরাধী। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামরাইয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


ধামরাইয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঢাকার ধামরাইয়ে পৃথক অভিযানে পুলিশ গ্রেপ্তার করেছে দুই পেশাদার মাদক কারবারিকে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২০ জুলাই) রাতে উপজেলার শ্রীরামপুর ও বেরশ এলাকায় অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের টুপেরবাড়ী এলাকার মো. টুটুল (৩৬) এবং সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার মো. রাসেল হোসেন (২২)।

এ তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ধামরাই থানার পুলিশ পরিদর্শক দেবাশীষ সানার নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল ও এসআই জুলফিকার সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীরামপুর এলাকায় অভিযান চালান। এ সময় মাদক কেনা-বেচাকালে ১০০ পিস ইয়াবাসহ রাসেলকে আটক করা হয়। অন্যদিকে, একই রাতে যাদবপুর ইউনিয়নের বেরশ এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি টুটুলকে আটক করে পুলিশ।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেছেন, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ, পুলিশকে ‘গুন্ডা’ বললেন অরিজিৎ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ, পুলিশকে ‘গুন্ডা’ বললেন অরিজিৎ

ভারতে সিজেপি আন্দোলনকে কেন্দ্র করে যে ঢেউ উঠেছে, তার অংশ হিসেবে দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ এবং সহিংসতা চালিয়েছে, এই ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ‘গুন্ডা’ বলে মন্তব্য করেন। এক ভক্ত ক্ষুব্ধ হয়ে গায়কের প্রতি তার সম্মান হারানোর কথা জানানোর পর, অরিজিৎ অত্যন্ত কড়া ও স্পষ্ট জবাব দেন, ‘আমার প্লেলিস্ট মুছে ফেলুন এবং আমার অস্তিত্ব ভুলে যান।’

গত ২০ জুলাই দিল্লিতে সংসদ ভবনের দিকে যাওয়া বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনার পর ২১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) অরিজিৎ ক্ষোভ প্রকাশ করেন। তিনি একটি পোস্টে লেখেন, ‘ইয়ার এবার তো ছাত্রদের মারছেন আপনারা এখানে। হ্যালো নেতা, মন্ত্রী!! হ্যালো দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা করে না!!? কী চলছে এসব ভাই!! নিজেদের কি ভগবান মনে করে নিয়েছেন ***? সব কিছু মনে রাখা হবে! হর হর মহাদেব! মনে রাখবেন একমাত্র পরিবর্তনই শাশ্বত!’ এরপর তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘ওয়াও!! ইউনিফর্ম পরা মানুষ নামের জীবগুলোর গুন্ডার মতো আচরণ করার ভিডিও দেখছি।’

অরিজিতের এই মন্তব্যের ফলে হতাশ হয়ে এক ভক্ত লেখেন, ‘এটি সিজেপি বা সরকারের বিষয় নয়, তবে আপনার প্রতি আমার যেটুকু সম্মান ছিল তা শেষ হয়ে গেছে। এর জন্য অনেক বিষয় দায়ী। তবে আপনি যেমন বলেছেন, আমার মতামত আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়। এতদিনের ভক্ত হিসেবে আমি এটারই যোগ্য। তবে এখন আমি আপনাকে মন থেকে ঘৃণা করি।’

এই ভক্তের মন্তব্যে বিন্দুমাত্র নতি স্বীকার না করে অরিজিৎ জবাব দিয়ে লেখেন, ‘কেউ আমাকে সম্মান করল কি করল না তা নিয়ে আমি চিন্তিত নই। আমি কারও মতামত নিয়েও মাথা ঘামাই না, কারণ প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে। আপনি আমার ভক্ত বলেই যে আমাকে আপনাকে মিষ্টি কথায় ভুলিয়ে রাখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে একজন মানুষ হিসেবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার শব্দগুলো হয়তো আপনার অনুভূতির আঘাত করেছে। আমি সততার সঙ্গে দুঃখিত, আমার উদ্দেশ্য তা ছিল না। বিষয়টি হচ্ছে আমি প্রচণ্ড ক্ষুব্ধ। নিজেকে চাপমুক্ত রাখতে আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার পুরো প্লেলিস্ট মুছে ফেলতে পারেন এবং আমার অস্তিত্ব ভুলে যেতে পারেন। ভালো থাকুন। আমি সত্যি আপনার সুস্বাস্থ্য ও সুখ প্রার্থনা করি। তবে এতে আমার মতামত পরিবর্তন হবে না। ভালো থাকবেন।’

এরপর অপর এক ব্যবহারকারী প্রশ্ন তোলেন যে সেখানে কি সবাই পুলিশ সদস্য ছিল, তার জবাবে এই জনপ্রিয় গায়ক লেখেন, ‘আমি যখন ওই অমানুষগুলোকে দেখেছিলাম, তারা সবাই তাদের জাঁকজমকপূর্ণ ইউনিফর্মে ছিল, তাই না? কিছু লোক সাধারণ পোশাকেও ছিল।’

উল্লেখ্য, দিল্লিতে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টার অভিযোগে বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ারগ্যাস প্রয়োগ করা হলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় ৫০ জনেরও বেশি পুলিশ সদস্য এবং সমসংখ্যক বিক্ষোভকারী আহত হন। ঘটনার পর দিল্লি পুলিশ সংসদ মার্গ, প্যাটেল চকসহ বেশ কয়েকটি এলাকা থেকে শতাধিক বিক্ষোভকারীকে আটক করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাটপণ্যের রপ্তানি বাড়াতে পররাষ্ট্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


পাটপণ্যের রপ্তানি বাড়াতে পররাষ্ট্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার ঢাকায় ‘বাংলাদেশের পাটখাতের কৌশলগত অর্থনৈতিক কূটনীতি ও রপ্তানি সম্প্রসারণ’ শীর্ষক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সমন্বয় সভাটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম দুই মন্ত্রণালয়ের উদ্যোগে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং অচিরেই একটি ভিন্ন মাত্রার আন্তর্জাতিক পাট এক্সপো আয়োজনের ঘোষণা দেন।

সভায় উভয় মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা, পাট অধিদপ্তর, পাটশিল্প, গবেষণা প্রতিষ্ঠান এবং উন্নয়ন-সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভা শুরুর সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাটশিল্পকে পুনরুজ্জীবীত করার জন্য বর্তমান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং তিনি পাটখাতকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে সোনালী আঁশের সোনালী দিন ফিরিয়ে আনতে পাট ও পাটজাত পণ্যের প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন।

বিশেষভাবে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাটশিল্পের উন্নয়নে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সহায়তা এবং অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেন। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বিশেষ উদ্যোগের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি পাটের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং পাটের নতুন বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে সরকারের দুই মন্ত্রণালয় এবং বেসরকারি খাতের সমন্বয়ের ওপর জোর দেন।

সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় যে, দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে ‘যৌথ কার্যনির্বাহী গ্রুপ’ জাতীয় পর্যায়ে পাট প্রদর্শনীর জন্য কর্মপন্থা ঠিক করা, পাট শিল্পের উন্নয়নে বাণিজ্য বাধা দূরী করার পাশাপাশি পাটের জন্য গবেষণাকেন্দ্র স্থাপন এবং এই শিল্পে সংশ্লিষ্ট প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। মিল-আধুনিকায়নের অগ্রগতি পর্যবেক্ষণের বিষয়েও আলোচনা হয়।

এছাড়া, প্রস্তাবিত আন্তর্জাতিক পাট এক্সপোতে দেশি-বিদেশি ক্রেতা, গবেষক ও বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে পাটের বাধ্যতামূলক ডিসপ্লে সেন্টার ও গিফট শপ স্থাপন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাটজাত স্কুল ব্যাগ তৈরির প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং পাটবীজের আমদানিনির্ভরতা কাটিয়ে উঠতে আগামী ৩ বছরের মধ্যে দেশীয় উৎপাদন বৃদ্ধি করে পূর্ণ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার বিষয়ে সভায় আলোচনা হয়।

উভয় মন্ত্রণালয় পাটকে একটি আধুনিক শিল্পে রূপান্তর এবং কৃষকের জন্য ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং বাংলাদেশকে জলবায়ুবান্ধব পাট-সমাধানের একটি বিশ্বস্ত বৈশ্বিক উৎস হিসেবে প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাপলা চত্বর হত্যাকাণ্ড: দুই-একদিনের মধ্যে অভিযোগপত্র জমা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


শাপলা চত্বর হত্যাকাণ্ড: দুই-একদিনের মধ্যে অভিযোগপত্র জমা

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই এক দিনের মধ্যে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নিজের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান।

এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন যে, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ৬১ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। যাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

এছাড়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হওয়া সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মোজাফফর হোসেনকে নিয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর।

তিনি জানান, আগামী ২৩ তারিখে সকাল ১০টার মধ্যে তাকে আদালতে হাজির করার জন্য সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেলের বরাবর একটি প্রডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে ট্রাইবুনালে আনা হলে আমরা তাকে শ্যেন অ্যারেস্টের আবেদন করবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%