১২:২৬ পি.এম
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম দাবি করে বলেছে, গ্রাহকদের আস্থা ফেরাতে দ্রুত একটি নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে এবং এস আলমের শেয়ার পুরানো মালিকদের কাছে হস্তান্তর করতে হবে।
বুধবার (১৭ জুন) সকালে তারা গভর্নরের সাথে একটি বৈঠকে নিজেদের দাবিগুলি উল্লেখ করেন।
এদিকে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রাহকরা মেয়াদপূর্তির আগে ভাঙা সঞ্চয় ও আমানত হিসাব সাত কর্মদিবসের মধ্যে পুনরায় চালু করতে পারবেন। বর্তমান পরিস্থিতির কারণে গত ১লা জুন থেকে ১৫ জুন সময়ের মধ্যে যারা তাদের হিসাব ভেঙেছেন, তাদের জন্য এই সুবিধা দেওয়া হয়েছে। ওই হিসাবগুলো পুরানো হিসাবেই তালিকাভুক্ত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এতে যে খরচ ও আর্থিক ক্ষতি আরোপিত হয়েছে, সেটি মওকুফ করা হবে।
আরও পড়ুন: হালুয়াঘাটের সীমান্ত বাণিজ্য দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: সৈয়দ এমরান সালেহ প্রিন্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন