১০:৫৮ এম
জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বেড়ে চলছে। এমন পরিস্থিতিতে, টানা কয়েক দিন ঢাকা শহরের বাতাসে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
বুধবার (৫ আগস্ট) প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ২৭তম। ঢাকার বায়ুমান স্কোর ৮৫, যা ‘মডারেট’ বা মাঝারি হিসেবে মনে করা হচ্ছে।
এ তথ্য সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে।
আরও পড়ুন: কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক, মোটরসাইকেল ও সিএনজি জব্দ
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুসারে, বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার বায়ুমান স্কোর ২০৬। এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। তালিকার দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর যার বায়ুমান স্কোর ১৭২ এবং তৃতীয় স্থানে কুয়েত সিটির স্কোর ১৬৩।
চতুর্থ অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড, যার বায়ুমান স্কোর ১৫৬। এছাড়া তালিকার পঞ্চম স্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার বায়ুমান স্কোর ১৫৫।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভাল হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর তুলে ধরা হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ স্কোরের বায়ুকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে মনে করা হয়।
২০১ থেকে ৩০০ পর্যন্ত থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই পরিস্থিতিতে শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের জন্য বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় ইউএনওর শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, দুই মাদ্রাসায় শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি হতাশাজনক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন