০৩:২১ এম
চট্টগ্রামের সীতাকুণ্ডের বহুল আলোচিত পাহাড়ি জনপদ জঙ্গল সলিমপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৭১ সদস্যবিশিষ্ট সাংগঠনিক ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে বোরহান উদ্দিন জিয়াকে এবং সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান রাজুকে মনোনীত করা হয়েছে।
সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম এবং সদস্যসচিব খ ম নাজিম উদ্দিন এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে আবদুর সাত্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো. হেলাল উদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক পদে আহমদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক পদে শাহজাহান বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. হাসান, অর্থ সম্পাদক পদে শরীফ হোসেন এবং কার্যকরী সদস্য পদে সাইদুল হক ছাদু নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে: নুর
নবগঠিত কমিটির নেতারা জানান, সংগঠনকে সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার উদ্দেশ্যে জঙ্গল সলিমপুরে এই কমিটি গঠন করা হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করার পাশাপাশি জঙ্গল সলিমপুরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর চারদিকে পাহাড়বেষ্টিত একটি বহুল আলোচিত এলাকা। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে পুরো এলাকা, যেখানে পুলিশ ও র্যাবের দুটি ক্যাম্প রয়েছে এবং নিয়মিত যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন