০২:৩৬ পি.এম
জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার জিঞ্জিরাম নদীতে ভেসে আসা একটি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরের সময় উপজেলার সানন্দবাড়ি অঞ্চলের মুকিরচর থেকে ওই মরদেহটি উদ্ধার হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে জিঞ্জিরাম নদীর উজান দিক থেকে একটি মরদেহ ভেসে আসে। মরদেহটি ভাসতে ভাসতে মুকিরচর হাফেজের মোড় এলাকায় পৌঁছালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুপুরের দিকে সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এবং বাহাদুরাবাদ ঘাট নৌ থানা পুলিশ মিলে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: অভয়নগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আবুল কালাম আজাদকে দেখতে হাসপাতালে যান উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, জিঞ্জিরাম নদী থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনার পর বাহাদুরাবাদ নৌ থানার পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন