১২:২৬ পি.এম
নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁকে অ্যাডমিরাল র্যাংক পরিয়ে দেন।
এ সময় পদোন্নতি পাওয়ায় প্রধানমন্ত্রী নৌপ্রধানকে অভিনন্দন জানান।
আজ রবিবার বিমানবাহিনী সদর দপ্তরে নৌপ্রধানকে এই র্যাংক পরানো হয়। পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: হাইবারি উড়োজাহাজ লিজ ও ফ্রেইটার রূপান্তরে বিনিয়োগ করতে চায়
এ সময় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, বিমানবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষাসচিব এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ।
এর আগে, গত ২৩ জুলাই খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন খোন্দকার মিসবাহ উল আজীম। তার মেয়াদ ২০২৯ সালের ২২ জুলাই শেষ হবে।
আরও পড়ুন: ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, রাষ্ট্রীয় অতিথি ভবনে ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন