০৮:৫২ এম
মরহুম আরাফাত রহমান কোকো, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে, আজ ৫৭তম জন্মদিন পালন করছেন। ১৯৬৯ সালের ১২ আগস্ট তার জন্ম হয়েছিল। এ উপলক্ষে দলীয়ভাবে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। নিউজ অনুযায়ী, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো বরাবরই ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন। দেশের ক্রীড়াঙ্গনে তিনি ঐতিহাসিক অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতে পছন্দ করতেন কোকো।
তিনি ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দায়িত্ব পালন করাকালীন ক্রিকেটকে রাজনীতিমুক্ত করার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের বহুমুখী উন্নয়ন সাধন করে অনন্য নজির স্থাপন করেছিলেন।
আরও পড়ুন: খালেদ ও তাহেরকে জাতীয় বীর হিসেবে উপস্থাপন: বামপন্থিদের জিয়া-বিদ্বেষ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন