০১:১৮ এম
সুদামেরিকানার শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে সান্তোসের দলে খেলেছেন নেইমার, তবে ইকুয়েডরের ক্লাব মাকারার বিপক্ষে তিনি গোল পাননি। তবে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ, কারণ তার করা দুই অ্যাসিস্টের ফলে সান্তোস দুটি গোল পায়। শেষ পর্যন্ত, পিছিয়ে পড়লেও ২-১ গোল ব্যবধানে জয় লাভ করে সান্তোস।
এমনকি দুই গোলে অবদান রাখার পরও নেইমার ব্যাপক সমালোচনা শুনতে হয়েছে। ম্যাচের প্রথমার্ধে একটি ভুল পাস দেওয়ার কারণে তাকে গ্যালারি থেকে দুয়ো শুনতে হয়। এই পরিস্থিতিতে, দলের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।
ম্যাচ শেষে, তিনি ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই পরিস্থিতি সম্পর্কে বলেছেন। নেইমার বলেন, ‘সেসময় আমরা এক গোলে পিছিয়ে ছিলাম। আমি জানি সমর্থকদের কষ্ট হচ্ছে। কিন্তু নেতিবাচক মানসিকতা নিয়ে স্টেডিয়ামে না এসে বাড়িতে বসে থাকা ভালো।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল দুই বছর পর কোচিংয়ে ফিরলেন
তিনি আরও বলেন, তখন আমি সেই সমর্থককে বলেছিলাম সমালোচনা নয়, আমাদের সমর্থন করুন। কারণ খেলা শেষ হতে তখনও ৬০ মিনিট বাকি ছিল। তাই দলকে উৎসাহ দিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন