১০:০৪ পি.এম
র্যাব কুষ্টিয়া থেকে বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যার আসামিকে আটক করার খবর জানিয়েছে। অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যার আসামিকে আটক করার বিষয়টি বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় এক ব্রিফিংয়ে জানানো হয়েছে।
২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তা উইং কমান্ডার কাজী আব্দুল মতিনের স্ত্রী ফারাহ দীবাকে খুন করা হয়।
র্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, ড্রাইভার সবুজ বিশ্বাস এবং সিকিউরিটি গার্ড মিলন মিলে দীবাকে হত্যা করে। মূলত নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পরদিনই র্যাব মিলনকে আটক করে। তবে, প্রায় ২ বছর ধরে সবুজ নিজের নাম-পরিচয় পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার কুষ্টিয়া থেকে তাকেও আটক করতে সক্ষম হয় র্যাব।
আরও পড়ুন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন