০৫:০১ পি.এম
পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচনে হারের পর, একের পর এক ঝামেলায় পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে বিধানসভা ও রাজ্যসভার সদস্যদের দলের বিরুদ্ধে বিদ্রোহ দেখা দিয়েছে।
এখন আবার আইনি ঝামেলাও যুক্ত হয়েছে।
গতকাল নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের সভায় ছিলেন এই নেত্রী। মঙ্গলবার (৯ জুন) টিএমসি কার্যালয়ে তল্লাশি চালাতে পৌঁছেছেন রাজ্য গোয়েন্দা দপ্তরের অফিসাররা।
আরও পড়ুন: মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বাদ ১৫ দেশের সুন্দরী
বিধানসভার সই জালিয়াতি কাণ্ডের তদন্তের অংশ হিসেবে পার্টি অফিসে তল্লাশি করতে চান সিআইডি অফিসাররা।
উল্লেখ্য, এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যায়, তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট নিয়ে সিআইডির বিশাল টিম কালীঘাটে পৌঁছেছে। এই টিমে প্রায় ৩০ জন সদস্য রয়েছেন। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
কিন্তু তৃণমূলের পার্টি অফিসে ঢুকতে গেলে, সিআইডি টিমকে বাধা দেন সাবেক তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তী। তিনি বলেন, ‘এই মুহূর্তে বাড়িতে কেউ নেই। যাদের নামে নোটিস তাদের বাড়িতে পাওয়া যাচ্ছে না।’ বেশ কিছুক্ষণ সিআইডির কর্মকর্তাদের সঙ্গে বাদানুবাদের পরে, সাবেক তৃণমূল সাংসদ বলেন, ‘আমাদের কিছুটা সময় দিন।’
আরও পড়ুন: সরকার ৯৭ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন