০৯:৪৫ পি.এম
বরিশালের দুর্গাসাগর পর্যটনকেন্দ্র থেকে হরিণ চুরির ঘটনায় ওই নিরাপত্তাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই নিরাপত্তাকর্মী হলেন জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামের মন্নান মৃধার ছেলে মো. জামাল মৃধা (৪০) এবং একই ইউনিয়নের চর আইচা গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে মো. অলি হাওলাদার (৩২)। তাঁরা দুজনই দুর্গাসাগর পর্যটন কেন্দ্রের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, গত বছরের ৩ আগস্ট দুর্গাসাগর পর্যটন কেন্দ্র থেকে একটি হরিণ চুরি হয়। এ ঘটনায় পর্যটন কেন্দ্রের প্রধান সমন্বয়কারী মো. জাহাঙ্গীর বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
দীর্ঘদিন তদন্তের পর পুলিশ হরিণ চুরির সঙ্গে ওই দুই নিরাপত্তাকর্মীর সম্পৃক্ততা সম্পর্কে তথ্য-প্রমাণ পায়। এই তথ্য-প্রমাণের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, দুর্গাসাগর পর্যটন কেন্দ্র থেকে গত বছরের ৩ আগস্ট একটি হরিণ চুরির ঘটনায় দুই নিরাপত্তাকর্মীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে, তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, সোমবার (৩ আগস্ট) তাদের আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: বাকেরগঞ্জে বিএনপি নেতার ক্ষোভ: ২০ মিনিটের বক্তব্য কেটে ৩০ সেকেন্ড ছড়িয়ে অপপ্রচার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন