০২:০১ পি.এম
গুঞ্জন উঠেছে যে অধ্যাপক মোবাশ্বের মোনেম সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। তিনি দায়িত্ব গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের সময়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কমিশনের একজন সদস্যের বরাত দিয়ে নিশ্চিত করা হয়েছে, মঙ্গলবারই চেয়ারম্যান পদত্যাগপত্র পাঠাবেন।
পদত্যাগের কারণ জানতে চাইলে ওই সদস্য বলেন, ‘স্যার পদত্যাগপত্র জমা দিলে তখন এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
আরও পড়ুন: খালেদ ও তাহেরকে জাতীয় বীর হিসেবে উপস্থাপন: বামপন্থিদের জিয়া-বিদ্বেষ
অধ্যাপক মোবাশ্বের মোনেমের মন্তব্য জানতে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি, এমনও উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
গণঅভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্যান্য সদস্যরা পদত্যাগ করেন।
এরপর পরের দিন, ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
আরও পড়ুন: মায়ের ওষুধ কিনে ফেরার পথে নিষিদ্ধ লীগের ককটেল হামলায় আহত শিক্ষার্থী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন