০২:৪০ পি.এম
ঈমান আনার পর নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। এটি বেহেশতের চাবি। প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ উভয়ের জন্যে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এছাড়াও রয়েছে ওয়াজিব, সুন্নত ও নফল নামাজ। কাজের কারণে যতই ব্যস্ততা থাকুক, সময়মতো নামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হয়ে থাকে।
অনেকে প্রশ্ন করেন, জার্সি পরে নামাজ পড়া কি জায়েজ?
এ বিষয়ে ফুকাহায়ে কেরাম বলেন, প্রচলিত প্রায় সব ধরনের খেলা জুয়ার অন্তর্ভুক্ত, যা হারাম। তাছাড়া এতে সময় ও অর্থের অপচয় এবং অশ্লীলতাও থাকে। সুতরাং এটা পরিত্যাগ করা আবশ্যক।
আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৮৪ জন
জার্সি পরে নামাজ পড়া অনুচিত; তবে এটি নামাজের আদায়ের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। যদি জার্সিতে ছবি স্পষ্টভাবে থাকে তাহলে নামাজ আদায় হবে; কিন্তু এটি মাকরুহ হবে। আর যদি ছবিগুলো একেবারে অস্পষ্ট হয়, তবে তা মাকরুহ হবে না।
ইসলামি শরিয়তে প্রাণীর ছবিযুক্ত পোশাক পরিধান হারাম। তবে প্রাণহীন বস্তু, যেমন বৃক্ষ, পাহাড়, ঝরনা ইত্যাদির ছবি পরিধান করা বৈধ। (আল-বাহরুর রায়েক: ২/২৯, মেরকাতুল মাফাতিহ: ৪৪৮৯)
মহান আল্লাহ বলেন, يَا بَنِي آدَمَ خُذُواْ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ, ‘হে বনি-আদম! তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও।’ (সুরা আরাফ: ৩১)
আরও পড়ুন: লাকসামে ট্রাফিক পুলিশের অভিযানে ৬৩ মোটরসাইকেল আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
