০৮:৫৫ পি.এম
গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে পোনা অবমুক্ত করেছে সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশন, যা পরিবেশের ভারসাম্য ও দেশীয় মাছ সংরক্ষণে গুরুত্বপূর্ণ।
বুধবার বিকালে বরমী ইউনিয়নের শীতলক্ষ্যা নদীতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা ছাড়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, মৎস্যপ্রেমী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন: চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার ভূঁইয়া এই বিষয়ে মন্তব্য করে বলেন, ‘নদী আমাদের প্রাকৃতিক সম্পদ। দেশীয় মাছ রক্ষা এবং নদীর জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে পরিবেশ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ জলজ পরিবেশ নিশ্চিত করা। এটি শুধুমাত্র মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচি নয়, বরং পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার একটি অঙ্গীকার।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগে আরও বেশি সম্পৃক্ত হোন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন