০৪:২৫ পি.এম
ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সাড়ে সাত রশি গ্রামে গোসলখানায় গলায় ফাঁস দিয়ে সরজিৎ সাহা (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে।
সোমবার (৭ জুলাই) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে এ ঘটনাটি ঘটে। নিহত সরজিৎ সাহা ওই গ্রামের মৃত মধুসূদন সাহার পুত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সরজিৎ সাহা বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের সদস্যরা দাবি করেছেন, আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা করা সম্ভব হয়নি। এর ফলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে, নিজ বাড়ির গোসলখানার টিনের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: তালগাছিয়া মাদরাসার উন্নয়নে ৩১৩ বদরী ও দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত
নিহতের স্ত্রী শশী গোসলখানায় পানি আনতে গিয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে অন্যান্য পরিবারের সদস্য এবং নিহতের ভাই রাজীব কুমার সাহা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত আটরশির বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সদরপুর থানার এসআই (নি.) মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং লাশ পুলিশ হেফাজতে নেন।
অথচ সদরপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: রংপুরে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে এনসিপির মোটরসাইকেল শোডাউন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন