০৮:৩৩ পি.এম
ময়মনসিংহে প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করেছে লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন, যা ফ্যাশনপ্রেমীদের কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। এই স্টোরটি সাহেব আলী রোডে অবস্থিত এবং এটি ময়মনসিংহে ব্র্যান্ডটির প্রথম আউটলেট হিসেবে কাজ করছে।
ইল্লিয়ীনের কালেকশনে রয়েছে সিগনেচার মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডস্ওয়্যার, ফুটওয়্যার, ফ্রাগ্রর্যান্স, এবং অ্যাকসেসরিজ। নতুন ফ্ল্যাগশিপ স্টোরে সব কালেকশন এক ছাদের নিচে থাকায় ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী সহজেই কেনাকাটা করতে পারবেন।
স্টোর উদ্বোধনের সময় ইল্লিয়ীনের সেলস প্ল্যানিং অ্যান্ড অপারেশনস ম্যানেজার আবু আদম মন্তব্য করেন, “আমরা সবসময় ক্রেতাদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আনন্দদায়ক কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই। আমাদের প্রতিটি পণ্য ও সেবায় মানের ধারাবাহিকতা বজায় রাখা সেই প্রচেষ্টারই অংশ। নতুন এই ফ্ল্যাগশিপ স্টোর সেই লক্ষ্যপূরণে আমাদের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে।”
আরও পড়ুন: বাংলাদেশের ঐতিহ্যবাহী গহনায় মুগ্ধ রোমানীয় পপ তারকা ওটিলিয়া
বড় শহরগুলোর বাইরেও ক্রেতাদের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে ইল্লিয়ীন বিভিন্ন শহরে স্টোর চালু করছে। ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনা, বগুড়া এবং অন্যান্য শহরে ইতোমধ্যে ব্র্যান্ডটির ফ্ল্যাগশিপ ও মাল্টি-ব্র্যান্ড স্টোর রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন