১২:৫৬ পি.এম
শতবর্ষী ঐতিহাসিক কুচুক মসজিদ, যা দীর্ঘ ১১২ বছর বন্ধ ছিল, অবশেষে পুনরায় মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। এটি তুরস্কের উত্তরাঞ্চলে গুমুশহানে প্রদেশে অবস্থিত।
ঐতিহাসিক এই মসজিদটির দীর্ঘ সংস্কার ও পুনর্নির্মাণ কাজ শেষে সম্প্রতি জুমার নামাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। স্থানীয় মুফতি খায়রি আরনা এখানে ইমামতি করেন এবং প্রথম জামাতের নামাজে স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মসজিদটির ইতিহাস প্রায় এক হাজার বছরের পুরনো বলে জানা যায়। এটি সেলজুক যুগের স্থাপত্যশৈলীর একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। দীর্ঘ সংস্কার কাজের পরও এর মূল নকশা ও ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা হয়েছে।
আরও পড়ুন: প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট
১৯১৪ সালের পর থেকে মসজিদটি নানা কারণে বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। এরপর ২০০৫ সাল থেকে তুরস্কের ফাউন্ডেশন জেনারেল ডিরেক্টরেট এর তত্ত্বাবধানে সংস্কার কাজ শুরু হয়, যা ২০২৫ সালে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুফতি খায়রি আরনায় মন্তব্য করেন, "দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় পর মসজিদটি আবারও ইবাদতের জন্য খুলে দেওয়া স্থানীয় জনগণের জন্য আনন্দের বিষয়।" তিনি আশা প্রকাশ করেন, এখন থেকে এখানে নিয়মিত নামাজ ও ইবাদত চালু থাকবে এবং এলাকাবাসীর মধ্যে ঐক্য আরও দৃঢ় হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন