০৬:১৪ পি.এম
হরমুজ প্রণালী ‘কয়েক ডজন পারমাণবিক বোমার’ চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এমন মন্তব্য ইরানের নেতা মোহসেন রেজাই করেছেন।
একইসঙ্গে তিনি এই গুরুত্বপূর্ণ জলপথটি রক্ষা করার কঠোর অঙ্গীকার করেছেন। রোববার (১২ জুলাই) তিনি এ মন্তব্য করেন।
আইএসএনএ সংবাদ সংস্থার বরাত দিয়ে রেজাই বলেন, ‘এই কৌশলগত জলপথটি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান এটিকে রক্ষা করবে।’
আরও পড়ুন: গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রোববার যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সংঘাত তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। কারণ, ওয়াশিংটন ইরানের উপকূলীয় জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন করে হামলা শুরু করেছে এবং তেহরান ঘোষণা করেছে যে ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রাখবে।
এই ঘটনাগুলো ঘটছে এমন এক সময়ে, যখন উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ছে। এর আগে ইরান প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজ আটকে দেয় এবং যুক্তরাষ্ট্র ওমানের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য তেহরানকে দায়ী করেছে, যা নতুন কূটনৈতিক আলোচনা শুরুর সম্ভাবনাকে আরও ক্ষীণ করে তুলেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন: ইরানকে কোণঠাসা করতে সীমান্ত বন্ধে ব্যর্থ যুক্তরাষ্ট্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন