ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

লক্ষ্মীপুর থেকে শুরু হবে মাদক নির্মূলে অভিযান: ডিআইজি


লক্ষ্মীপুর থেকে শুরু হবে মাদক নির্মূলে অভিযান: ডিআইজি

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে লক্ষ্মীপুর থেকেই নতুন করে মাদকবিরোধী কার্যক্রমের সূচনা করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। তিনি বলেছেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের ডিলার, ব্যবসায়ী, অর্থের জোগানদাতা, পাইকারি ও খুচরা বিক্রেতা এবং সেবনকারী—সবাইকে আইনের আওতায় আনা হবে। গত ২০ আগস্ট বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সমাবেশ লক্ষ্মীপুর টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী আরও জানান, “এটাই মাদক নির্মূলের সময়। মানুষকে মাদকমুক্ত সমাজ ও সন্ত্রাসমুক্ত জনপদ উপহার দিতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যতের জন্য মাদকের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করতে হবে।

তিনি জানালেন, গত ১৬ আগস্ট থেকে চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১টি জেলায় সর্বাত্মক মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। প্রতিটি জেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হবে। অভিযান শুরুর পর কুমিল্লায় তিন লাখ পিস ইয়াবার একটি বড় চালান আটক করা হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন: সুন্দরবনের ভোলা নদীতে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন

ডিআইজি আরও বলেন, “আগে বড় চালান আটক হলে অনেক সময় শুধু ক্যারিয়ারদের আইনের আওতায় আনা হতো। এবার তা হবে না। মাদক চক্রের মূলহোতা থেকে শুরু করে অর্থের জোগানদাতা ও বিক্রেতা—যারা যে পর্যায়েই জড়িত থাকুক, সবাইকে আইনের আওতায় আনা হবে।

তিনি জানান, মাদক নির্মূল করা সম্ভব হলে অন্যান্য অপরাধও স্বাভাবিকভাবেই কমে আসবে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি মানুষকে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

এর পরে লক্ষ্মীপুর টাউন হল অডিটোরিয়ামে হল থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর পৌর শহরের প্রধান সড়কে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ গিয়ে শেষ হয়।

জেলা পুলিশ সুপার আবু তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক সাহাবুদ্দিন সাবু, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

আরও পড়ুন: বরিশালে উদ্ধারকারী জাহাজের ক্রেন নদীতে ভেঙে পড়ার ঘটনায় তদন্তের নির্দেশ

সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সামাজিক আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ পরীক্ষা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ পরীক্ষা স্থগিত

গাইবান্ধা, ২০ আগস্ট, ২০২৬ : জেলা প্রশাসনের রাজস্ব শাখার অধীন ৬৬টি শূন্য পদের জন্য নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার (২১ আগস্ট) এই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদে ৬৪ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ২ জনসহ মোট ৬৬টি পদে জনবল নিয়োগের জন্য ২১ আগস্ট লিখিত পরীক্ষার দিন ধার্য ছিল। তবে অনিবার্য কারণবশত ওই তারিখের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে, বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে ‘কাচ্চি ভাই’কে ৫০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


যশোরে ‘কাচ্চি ভাই’কে ৫০ হাজার টাকা জরিমানা

যশোর, ২০ আগস্ট, ২০২৬ : যশোরে জনপ্রিয় চেইন রেস্টুরেন্ট ‘কাচ্চি ভাই’-এর একটি আউটলেটকে ফায়ার লাইসেন্স না থাকার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা করা টাকার আদায়ও করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যশোর কার্যালয়ের ওয়্যারহাউস ইন্সপেক্টর-১ লুৎফর রহমান খান জানান, প্রতিষ্ঠানটি চালুর পর থেকে তাদের তিন দফা নোটিশ দিয়ে ফায়ার লাইসেন্স সংগ্রহ করার জন্য বলা হয়েছিল। কিন্তু প্রতিবারই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ নোটিশগুলোকে উপেক্ষা করেছেন। এ কারণে বৃহস্পতিবার অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।

তিনি আরও বলেন, যশোরের অন্যান্য অনেক প্রতিষ্ঠানকে ফায়ার লাইসেন্সের জন্য নোটিশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে অনেকে এখন পর্যন্ত সাড়া দেয়নি।

এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে তিনি সতর্ক করে জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


ঈশ্বরদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

দুর্বৃত্তরা পাবনার ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে কুপিয়ে আহত করেছে। এই ঘটনার আগে তার প্রাইভেটকারে গুলি চালিয়ে পথ রোধ করা হয়।

বুধবার রাত পৌনে বারোটার দিকে উপজেলার জয়নগর কিন্ডার গার্ডেনের সামনে সড়কে এই ঘটনার অবতারণা ঘটে। গুরুতর আহত অবস্থায় শরিফকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, শরিফুল ইসলাম শরিফ নিজের প্রাইভেটকার চালিয়ে জয়নগরে নিজ বাড়িতে ফিরছিলেন। জয়নগর কিন্ডার গার্ডেনের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত প্রাইভেটকারের সামনে থেকে গুলি চালায়। এতে প্রাইভেটকার থেমে গেলে দুর্বৃত্তরা শরিফকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের জন্য এগিয়ে এসে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশাদুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শরিফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং হামলাকারীদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীতে রাতের আঁধারে পদ্মা নদী থেকে জামায়াত নেতাদের অবৈধভাবে বালু উত্তোলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


ঈশ্বরদীতে রাতের আঁধারে পদ্মা নদী থেকে জামায়াত নেতাদের অবৈধভাবে বালু উত্তোলন

পাবনার ঈশ্বরদীতে সাঁড়া ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় রাতের আঁধারে চলছে অবৈধভাবে পদ্মা নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের মহোৎসব। অনুসন্ধানে জানা গেছে, জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের প্রায় ৩০-৪০ জন নেতাকর্মী ব্যবসায়ী অংশীদার হয়ে পদ্মা এন্টারপ্রাইজ নামে একটি বিশাল বালুর খোলা গড়ে তুলেছেন। সেখানে অবৈধভাবে উত্তোলিত বালু মজুদ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আবু বক্কর খানের কাছ থেকে জমি লিজ নিয়ে পদ্মা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী মোঃ মঞ্জু খান বালুর খোলাটি তৈরি করেন। জমির মালিক আবু বক্কর খান নিশ্চিত করেছেন, তিনি নিজে এই ব্যবসার সঙ্গে যুক্ত নন। কেবল তিন বছরের জন্য তিনি মঞ্জু খানের কাছে জায়গাটি ভাড়া দিয়েছেন। অন্যদিকে, বালুর খোলায় মঞ্জু খানের সাথে প্রধান ব্যবসায়িক অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের এক ঝাঁক নেতা কর্মী।

ব্যবসায়িক অংশীদারদের বিষয়ে জানতে চাইলে মঞ্জু খান বেশ কয়েক জন অংশীদারের কথা স্বীকার করলেও তাদের নাম প্রকাশ করতে রাজি হয়নি। রাতের আঁধারে বালু কাটার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানালেন, নদীতে যারা দায়িত্বে রয়েছে তাদের কাছ থেকে বালু কেনা হয়। নৌকার মাঝিদের কাছে টাকা দিলে তারা বালু এনে দেন। রাতের বেলা বালু উত্তোলন যে আইনত নিষিদ্ধ, এ বিষয়ে তাকে স্মরণ করিয়ে দেয়া হলে তিনি দায় এড়িয়ে যান।

সাঁড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন মোঃ ইলিয়াস খান উক্ত ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা সরাসরি স্বীকার করেছেন। তবে তার বক্তব্য, তিনি নিজে সরাসরি তা পরিচালনা করেন না। রাতের বেলা অবৈধ বালু তোলার বিষয়টি তোলা হলে তিনি কোন সদুত্তর না দিয়ে এড়িয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি এড়াতে রাতের আঁধারে পদ্মা নদীর তলদেশ ক্ষতবিক্ষত করে ড্রেজার দিয়ে বালু কাটা হচ্ছে। এর ফলে পাকশী হার্ডিং ব্রিজ, লালনশাহ সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র, সাঁড়া নদী রক্ষা বাঁধসহ সাঁড়া ইউনিয়নে ভয়াবহ নদী ভাঙনের আশঙ্কা তৈরি হচ্ছে। অন্যদিকে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে এই অবৈধ বালু সিন্ডিকেট।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, রাতের আঁধারে বালু উত্তোলন করা হচ্ছে এই তথ্য আমাদের কাছে ছিল না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ঘটনা সত্য হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%