০৮:৫৬ পি.এম
প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তরুণদেরকে গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা অর্জনের মাধ্যমে নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়ে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন। তিনি বলেন, এ জন্য মানসম্মত শিক্ষা, গবেষণা এবং বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতার প্রয়োজন।
শুক্রবার গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক টু পয়েন্ট জিরো’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিমুল বিশ্বাস এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী আইইউটির ১৭তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুজ্জামান তানভিনের প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে ২০২৪ সালের নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত আইইউটির শিক্ষার্থী মীর মোজাম্মেল হোসেন নাইম, জোবায়ের আলম সাকিব এবং মুবতাসিম রহমান মাহিনের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
আরও পড়ুন: উপসহকারী কৃষি কর্মকর্তার ২,৩৬০ পদে নিয়োগে আইনগত বাধা নেই: এটর্নি জেনারেল
এসময় শিমুল বিশ্বাস বলেন, ‘অটোমেক টু পয়েন্ট জিরো’ সময়োপযোগী ও ব্যতিক্রমধর্মী একটি আয়োজন। যা শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে বাস্তবমুখী প্রযুক্তিচর্চায় উৎসাহিত করবে। সফল আয়োজনের জন্য আইইউটি কর্তৃপক্ষ, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আইইউটি অটোমোবাইল সোসাইটির প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
শিমুল বিশ্বাস আরও বলেন, আইইউটি একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থান তৈরি করতে সক্ষম।
তিনি বলেন, উদ্ভাবনই উন্নয়নের প্রধান চালিকাশক্তি এবং মেধাবী মানবসম্পদই উদ্ভাবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। বিশ্ব ইতিহাসের বিভিন্ন যুগান্তকারী পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর চতুর্থ শিল্পবিপ্লবের যুগে অবস্থান করছে। তাই শিক্ষার পাশাপাশি ইতিহাস থেকেও শিক্ষা গ্রহণের প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: আ.লীগ নেতার প্রতিষ্ঠান ইউটোপিয়া কনস্ট্রাকশন পেলো ডিএনসিসির ৬০ কোটি টাকার কাজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন