০১:৫৩ পি.এম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তার বদলি ও অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) তারিখে সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মোহাম্মদ নাজমুল হাসানের সই করা একটি কার্যালয় আদেশে এই তথ্য প্রকাশিত হয়।
আদেশ অনুযায়ী, মহাপরিচালক মো. মোজাম্মেল হককে মহাপরিচালক (মানিলন্ডারিং) পদ থেকে বদলি করে প্রতিরোধ বিভাগের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সাবেক এমপি দোলনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন
অন্যদিকে, মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীকে মহাপরিচালক (বিশেষ তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মানিলন্ডারিংয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।
এছাড়া, পরিচালক দাউদ হোসেন চৌধুরীকে পরিচালক (অর্থ ও হিসাব) পদ থেকে বদলি করে পরিচালক দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলে নিয়োগ করা হয়েছে।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এনওসি না পাওয়ায় স্থগিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন