০২:৪০ পি.এম
দক্ষিণ কোরিয়া সরকার জানিয়েছে, দেশের তুলনামূলকভাবে অনুন্নত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ উৎপাদনে ৫০০ বিলিয়ন ডলারের বেশি রেকর্ড পরিমাণ বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। সোমবার, দেশের সরকার ও বড় প্রযুক্তি কোম্পানিগুলো এই বিনিয়োগের বিষয়টি ঘোষণা করেছে।
দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী কিম জুং-কোয়ান প্রেসিডেন্ট কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এই উদ্যোগটি দেশের প্রযুক্তি খাতে বৈশ্বিক প্রতিযোগিতা বৃদ্ধি করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চিপ উৎপাদনে নেতৃত্ব প্রদানে সহায়তা করবে।
তিনি আরও জানান, ওই প্রকল্পে প্রায় ৮০০ ট্রিলিয়ন ওয়ন (যা প্রায় ৫১৮ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করা হবে, যা ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তি বিনিয়োগগুলোর একটি।
আরও পড়ুন: জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আ. লীগ নেতাকে ছিনতাই
এছাড়া, এই প্রকল্পের আওতায় চারটি চিপ উৎপাদন কারখানা এবং অংশীদার কোম্পানিগুলোর একটি নেটওয়ার্ক অন্তর্ভুক্ত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন