ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

অতিথি আপ্যায়নের প্রস্তুতির মাঝেই পাহাড়ধসে প্রাণ গেল গৃহবধূর


অতিথি আপ্যায়নের প্রস্তুতির মাঝেই পাহাড়ধসে প্রাণ গেল গৃহবধূর

অতিথিদের আপ্যায়নের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন গৃহবধূ রোজিনা আক্তার (৩৫)। রাতের খাবার রান্না করছিলেন তিনি রান্নাঘরে।

এদিকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে সন্তানদের সঙ্গে বাড়ি থেকে বের হন স্বামী মুজিবুর রহমান।

কিন্তু তাদের ফেরার আগেই বিকট শব্দে পাশের পাহাড় ধসে পড়ে। মুহূর্তেই মাটি ও বাঁশঝাড়ের নিচে চাপা পড়ে যায় রান্নাঘর। সেখানেই প্রাণ হারান রোজিনা আক্তার।

আরও পড়ুন: মধ্যনগরে আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ

শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে কক্সবাজার শহরের ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলাতলী ঝিরঝিরি পাড়ায় ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণের মধ্যে রোজিনা আক্তার অতিথিদের জন্য রাতের খাবার প্রস্তুত করছিলেন। এসময় তার স্বামী মুজিবুর রহমান সন্তানদের নিয়ে বাইরে যান প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে। কিছুক্ষণ পরে হঠাৎ বিকট শব্দে পাশের পাহাড়ধসে রান্নাঘরের ওপর পড়ে।

এতে পাহাড়ের মাটি ও ভেঙে পড়া বাঁশঝাড়ের নিচে চাপা পড়েন রোজিনা।

পরিবারের সদস্য ও অতিথিদের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতির ভয়াবহতা দেখে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুন: কাউখালীতে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রায় দুই ঘণ্টার চেষ্টা পর উদ্ধারকারীরা রোজিনা আক্তারকে মাটির নিচ থেকে উদ্ধার করেন।

তবে দীর্ঘ সময় মাটির নিচে চাপা পড়ে থাকার কারণে জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ আলম বলেন, দীর্ঘসময় মাটির নিচে চাপা পড়ে থাকার কারণে তিনি শ্বাস-প্রশ্বাস নিতে পারেননি। তাই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, টানা বর্ষণের সময় পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ঝুঁকি দেখা দিলে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া সবচেয়ে নিরাপদ। পাহাড়ধসের আশঙ্কা থাকলে ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করা উচিত নয়।

আরও পড়ুন: সাঘাটায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

এই ঘটনার আগে মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকায়ও পাহাড়ধসের ঘটনা ঘটে, এতে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়।

প্রসঙ্গত, গত ৬ দিনে কক্সবাজার জেলায় পাহাড়ধস ও পানিতে ডুবে ২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন রোহিঙ্গা রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উইম্বলডনের নতুন রানি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৫ এম


উইম্বলডনের নতুন রানি

লিন্ডা নোসকোভা উইম্বলডনের নতুন রানি। অল ইংল্যান্ড ক্লাবে অনুষ্ঠিত নারী এককের অল চেক ফাইনালে, তিনি ক্যারোলিনা মুচোভাকে পরাজিত করেছেন ৬-২, ৫-৭, ৬-৩ ব্যবধানে।

এটি নোসকোভা জন্য ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম। মাত্র ২১ বছর বয়সী লিন্ডা নোসকোভা, প্রথমবার গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেই উইম্বলডন শিরোপা জেতার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। গ্র্যান্ড স্লাম ফাইনালে এটি মুচোভার দ্বিতীয় হার। বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ‘প্রেমিকার’ ছুরিকাঘাতে রেল কর্মকর্তার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৭ এম


রাজধানীতে ‘প্রেমিকার’ ছুরিকাঘাতে রেল কর্মকর্তার মৃত্যু

রাজধানীর মহাখালী এলাকায় ‘পরকীয়া প্রেমিকার’ ছুরিকাঘাতের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মামুন মিয়া (৩০) খুন হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত বিউটি আক্তারকে পুলিশের হাতে আটক করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরের সময় মহাখালী টিভি গেট এলাকার একটি বাড়ির ৩য় তলায় এই হিংসাত্মক ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় বাড়ির মালিক মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু ঘটে।

বাড়ির মালিক সুমন বিষয়টি নিয়ে জানিয়েছেন, শনিবার দুপুরে বাড়ির ৩য় তলায় চিৎকার শুনতে পেয়ে তিনি গিয়ে দেখেন যে, মামুন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁর পেটে দুটি ছুরিকাঘাত ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় ছিল।

তিনি দ্রুত আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে বিকেলে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়।

মামুনের চাচা মুকছেদ আলী ভুইয়া জানান, মামুনের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামে অবস্থিত। মামুনের স্ত্রী বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা। তিনি গ্রামের বাড়িতে রয়েছেন। চলতি মাসের এক তারিখে মামুন উপ-সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা রেলওয়ে কর্তৃপক্ষের অধীনে চাকরিতে যোগদান করেন।

বনানী থানার এসআই তারেক হাসান জানান, ৯৯৯ নম্বরে ফোন করে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিউটি আক্তারকে আটক করা হয়। বিউটি গত শুক্রবার ঐ বাসাটি ভাড়া নিয়েছিলেন এবং শনিবার সকালে সেখানে মামুন পৌঁছান। দুইজনই বিবাহিত এবং তাদের মধ্যে একটি পরকীয়া সম্পর্ক ছিল। তবে মামুনকে কেন হত্যা করা হয়েছে, সেটি জানার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্মভূমি ইংল্যান্ডকে বাদ দিয়ে কেন নরওয়ের হয়ে খেলেন হালান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:৫০ এম


জন্মভূমি ইংল্যান্ডকে বাদ দিয়ে কেন নরওয়ের হয়ে খেলেন হালান্ড

আর কয়েক মিনিট পরেই ২০২৬ ফিফা বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে।

এই ম্যাচটি আর্লিং হালান্ডের জন্য সাধারণ কোনো ম্যাচ হবে না।

ম্যানচেস্টার সিটির তারকা এই স্ট্রাইকার যে প্রথমবারের মতো তার জন্মভূমির বিপক্ষে খেলতে যাচ্ছেন!

আর্লিং হালান্ডের জন্ম ২০০০ সালের ২১ জুলাই ইংল্যান্ডের লিডস শহরে। এই সময় তার বাবা আলফি হালান্ড ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেডে খেলতেন। জন্মসূত্রে তাকে ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ ছিল। কিন্তু পূর্বপুরুষদের শেকড়ের প্রতি সম্মান জানিয়ে তিনি নরওয়ের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।

একবার হালান্ডকে জিজ্ঞেস করা হয়েছিল, কখনো কি ইংল্যান্ডের হয়ে খেলার কথা ভাবেননি? তিনি উত্তর দেয়ার সময় বলেন, ‘সাড়ে তিন থেকে চার বছর আমি ইংল্যান্ডে ছিলাম। নরওয়েতে অনেক বেশি থেকেছি। তাই এই দেশকেই বেছে নেওয়া আমার জন্য স্বাভাবিক ব্যাপার ছিল। আমি কখনো জানবো না আমার বাবা যদি সেখানে আরো বেশি সময় খেলতেন তাহলে কী হতো। হয়তো আমি ইংরেজ হতাম। তবে আমি এখন একজন নরওয়েজিয়ান এবং এটা নিয়ে গর্বিত।’

আর্লিং হালান্ডের বাবা আলফি হালান্ডের মতো তার মা গ্রাই মারিটা ব্রাউটও নরওয়েজিয়ান। ইংল্যান্ডে তার জন্মের একমাত্র কারণ বাবার পেশাদার ক্যারিয়ার।

নরওয়ের হয়ে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে আলফি হালান্ড খেলেছিলেন।

৩২ বছর পর সেই একই দেশে প্রথম বিশ্বকাপ খেলতে নেমে নরওয়ে পেয়েছে তার ছেলেকে, যিনি আটকা লড়াইয়ে চার ম্যাচে ৭ গোল করে এই আসরের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভূত হয়েছেন। ব্রাজিলের বিপক্ষে হালান্ডের জোড়া গোলেই কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে।

ম্যানচেস্টার সিটিতে খেলার সুবাদে আজ ক্লাবের তিন সতীর্থকেও প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন হালান্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে ফি দিতে সম্মত হচ্ছে ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৪ এম


হরমুজে ফি দিতে সম্মত হচ্ছে ইউরোপ

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট নৌ-নির্দেশনা সেবার বিপরীতে ফি আরোপের একটি নতুন প্রস্তাব ইউরোপীয় দেশগুলো বিবেচনা করছে। তবে এই ফি সম্পূর্ণরূপে বাধ্যতামূলক হবে না এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর সমর্থন থাকলেই এটি কার্যকর করা হতে পারে, এমন তথ্য আলোচনায় উঠে এসেছে।

ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, যদি হরমুজ প্রণালিতে বাধ্যতামূলক টোল আরোপ করা হয়, তাহলে তা বিপর্যয়কর পরিস্থিতিতে পরিণত হবে। তবে ব্রিটিশ সরকারের কিছু মন্ত্রী মনে করছেন, মালাক্কা প্রণালি ও ইংলিশ চ্যানেলের মতো আন্তর্জাতিক জলপথে নির্দিষ্ট নৌ-সেবার জন্য যে অর্থ নেওয়া হয়, একই ধরনের ব্যবস্থা হরমুজে নিয়েও আলোচনা করা যেতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে আহ্বান জানিয়েছে, যেন তারা জানান দেয় যে, হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে এবং এই পথে ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়। ওয়াশিংটনের বক্তব্য, তেহরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের কারণে এ বিষয়ে সমঝোতা ও বাস্তবায়ন কঠিন হয়ে পড়ছে। যদিও ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নীতিসহ সকল বিষয়ে দেশের নেতৃত্ব ঐক্যবদ্ধ রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করেন, যুদ্ধবিরতির অন্তর্বর্তী চুক্তি কার্যত শেষ হয়ে গেছে। তবে স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাবে, এমনটিও তিনি জানিয়েছেন। একইসঙ্গে তিনি ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ তুলেছেন এবং কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

অন্যদিকে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে এবং নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি একটি বিবৃতিতে ঘোষণা করেছেন, তার বাবার হত্যা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জাতির।

হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমান ইতোমধ্যে মালাক্কা প্রণালির সহযোগিতামূলক মডেলের আদলে একটি সংগঠিত প্রস্তাব তৈরি করেছে। ব্রিটিশ আইন বিশেষজ্ঞদের সহায়তায় প্রস্তুত ওই পরিকল্পনাকে ব্যাখ্যা করতে ওমান তাদের আইন বিশেষজ্ঞদের তেহরানে পাঠাতে আগ্রহী।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হরমুজ প্রণালি এবং নৌ-সুরক্ষা নিয়ে আলোচনার জন্য ওমান সফর করবেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও আশা প্রকাশ করেছেন, এ বিষয়ে ইরান ও ওমানের মধ্যে দ্রুত সমাধানে পৌঁছানো সম্ভব হতে পারে।

কিন্তু কূটনৈতিক তৎপরতার মাঝে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ইরানের তেল মার্কিন ডলারে বিক্রির ক্ষেত্রে যেসব ছাড় দিয়েছিল, তা প্রত্যাহার করেছে।

হরমুজ প্রণালির অধিকাংশ নৌপথ বর্তমানে ওমানের নিয়ন্ত্রণে রয়েছে। দেশটি বাধ্যতামূলক টোলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। কাতারও বলেছে, আন্তর্জাতিক সামুদ্রিক আইন উপেক্ষা করে ইরানকে প্রণালির ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ দেওয়া হলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে।

তবে কূটনৈতিক সূত্রের মতে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি অংশ আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনে চলতে অনাগ্রহী, অন্য অংশ সহযোগিতার পক্ষে সক্রিয়। তাই এ বিষয়ে তেহরানের অভ্যন্তরে মতপার্থক্য রয়েছে।

লন্ডনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) কাউন্সিল বৈঠককালে ওমানের প্রতিনিধি খামিস বিন মোহাম্মদ আল শামাখি মন্তব্য করেন, আন্তর্জাতিক আইনের আওতায় হরমুজ প্রণালি দিয়ে অবাধ নৌ-চলাচলের অধিকার নিশ্চিত করা এবং বাধ্যতামূলক ট্রানজিট ফি আরোপের সুযোগ নেই। তবে নৌ-নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং দুর্ঘটনা মোকাবিলা সংক্রান্ত স্বেচ্ছাভিত্তিক নৌ-সহায়তা সেবা চালুর বিষয়ে আলোচনা করা হতে পারে।

এখনো উপসাগরীয় কয়েকটি দেশ ও ইউরোপীয় রাষ্ট্র আইএমওতে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব উত্থাপন করেছে, কিন্তু রাশিয়া ও চীন এ প্রস্তাব সমর্থন করেনি। রাশিয়ার মতে, প্রস্তাবটি সংকটের মূল কারণকে উপেক্ষা করেছে। চীনের বক্তব্য হলো, এটি একপেশে এবং আইএমওর এখতিয়ারের বাইরে।

কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, বর্তমানে মূল বিতর্ক দুই বিষয়কে কেন্দ্র করে চলছে। এক হলো, হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি চালু হবে, কিভাবে এর নিয়ন্ত্রণ ব্যবস্থা হবে এবং অপরটি হচ্ছে, দীর্ঘমেয়াদে প্রণালির প্রশাসনিক কাঠামো কেমন হবে এবং মালাক্কা প্রণালির মডেল ইরানের জন্য গ্রহণযোগ্য কি না।

গত মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ইরান ৬০ দিনের জন্য কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের দাবী, এর অর্থ এই নয় যে, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে না।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মে মাসের শুরু থেকে তাদের বাহিনী ৮০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ এবং প্রায় ৩৮ কোটি ব্যারেল অপরিশোধিত তেল নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রমে সহায়তা করেছে। অন্যদিকে আইআরজিসি নৌবাহিনী দাবি করেছে, সমঝোতা অনুযায়ী তাদের দায়িত্ব তারা পালন করেছে এবং হরমুজ প্রণালিতে বিদেশি বাহিনীর কোনো ভূমিকা রাখার সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%