১০:৩২ পি.এম
ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীতে ওমানের উপকূলঘেঁষা করিডর দিয়ে যেতে চাওয়া ভারতীয় তেল ট্যাঙ্কারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানাচ্ছে, হরমুজ প্রণালীতে ওমানের করিডর থেকে একটি ভারতীয় তেল ট্যাঙ্কার ফিরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে আলজাজিরার খবর রয়েছে।
গত ২৪ জুন, ওমান এবং জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) উপসাগরে আটকে পড়া জাহাজগুলোকে সরিয়ে নেওয়ার জন্য উপকূলঘেঁষা একটি অস্থায়ী নৌপথ চালুর ঘোষণা দেন। ইরানের দাবি অনুযায়ী, ওই করিডরের তদারকির দায়িত্ব ছিল যুক্তরাষ্ট্রের হাতে।
ফার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) রেডিও বার্তার মাধ্যমে ওমানের করিডর ব্যবহার করতে চাইলে জাহাজগুলোকে সতর্ক করছে এবং তাদের ইরান নির্ধারিত করিডর ব্যবহার করার নির্দেশ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি
এছাড়া, সংস্থাটি আরও দাবি করেছে, জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকালে হরমুজ প্রণালী অতিক্রম করা সকল জাহাজই ইরান অনুমোদিত করিডর ব্যবহার করেছে।
তবে ইরানের এই দাবি ব্যাপারে ভারত, ওমান কিংবা আন্তর্জাতিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন