ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

রাজধানীর পল্লবীতে চাপাতিসহ দুই কিশোর গ্যাং সদস্য আটক


রাজধানীর পল্লবীতে চাপাতিসহ দুই কিশোর গ্যাং সদস্য আটক

রাজধানীর মিরপুরের পল্লবীতে পুলিশ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে। আটক করার সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) পল্লবী থানার সেকশন-১১ টেম্পু স্ট্যান্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় পুলিশের উপস্থিতি দেখে গ্যাংয়ের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। আটক হওয়া দুজন হলো মোনারুল ইসলাম (১৪) এবং মো. রুহুল আমিন (১৫)। তারা বাউনিয়াবাধ এলাকার বাসিন্দা।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন আল-মামুন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেরেছিলেন যে, সেকশন-১১ টেম্পু স্ট্যান্ড এলাকায় ৪০ থেকে ৫০ জন কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। খবর পাওয়ার পর টহলরত পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশকে দেখে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করার সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে দুটি চাপাতি জব্দ করা হয়।

আরও পড়ুন: পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার, মামলা দায়ের

এসআই সালাহউদ্দিন আরও জানিয়েছেন, পালিয়ে যাওয়া অন্য সদস্যদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যান্ত্রিক ত্রুটিতে ইতালিতে আটকা বিমানের ২৫৬ যাত্রী, ঢাকা থেকে যাচ্ছেন প্রকৌশলী দল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


যান্ত্রিক ত্রুটিতে ইতালিতে আটকা বিমানের ২৫৬ যাত্রী, ঢাকা থেকে যাচ্ছেন প্রকৌশলী দল

ইতালির রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছে যুক্তরাজ্য থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট। এই ফ্লাইটে যাত্রী সংখ্যা ২৫৬ জন যা জানা গেছে। বিমানটি প্রায় ৭ ঘণ্টা ধরে আটকে আছে।

যাত্রীরা দীর্ঘ অপেক্ষায় পড়ে চরম ভোগান্তিতে আছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) লন্ডন থেকে ছেড়ে আসা বিমানটি রোম বিমানবন্দরে জ্বালানি ও ক্যাটারিং সংগ্রহ শেষে ঢাকার উদ্দেশে পুনরায় উড়ান দেওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে বিমানে উড্ডয়নের সক্ষমতা ছিল না। পরে প্রায় আট ঘণ্টা পর যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেলে নেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রকৌশলী এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠানো হচ্ছে। সেখানে পৌঁছে প্রকৌশলীরা ত্রুটি শনাক্ত করে মেরামতের কাজ করবেন।

যাত্রীদের অভিযোগ, বিমান বাংলাদেশের উড়োজাহাজটি সমস্যায় পড়লেও স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি। এ কারণে ঢাকা থেকেই প্রকৌশলী ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে আটকে পড়া যাত্রীদের জন্য খাবার, আবাসন এবং বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করতে কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, কেন বিদেশের বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির পর যাত্রীদের দ্রুত বিমান থেকে নামিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হয়নি। স্থানীয়ভাবে দরকারি কারিগরি সহায়তা না পাওয়ার অভিযোগেও একটি গুরুত্বের সঙ্গে তদন্ত করার দাবিও উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, আগে এই লন্ডনগামী ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি করে জ্বালানি ও ক্যাটারিং সংগ্রহ করত। কিন্তু বর্তমানে রুট পরিবর্তনের পর এই ফ্লাইট এখন ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যাত্রাবিরতি করে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করছে।

এদিকে শনিবার রাত ১টায় ঢাকা থেকে টরন্টোর উদ্দেশে বিমানের আরেকটি ফ্লাইট ছাড়ার প্রয়োজন রয়েছে। ওই ফ্লাইটের যাত্রীদের রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


গোমস্তাপুরে পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২

মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে রক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পরিচালিত পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ও রাতে গোমস্তাপুর থানার দুটি পৃথক স্থানে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্র জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় দুপুর ১টা ৫ মিনিটে গোমস্তাপুর থানাধীন বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা-১ গ্রামস্থ ঈদগাহ মাঠের পূর্ব পাশের কাঁচা রাস্তায়। এসআই (নিরস্ত্র) মোঃ আল মাহমুদের নেতৃত্বে সংগীয় ফোর্স সেখানে অভিযান চালিয়ে ১১০ গ্রাম গাঁজাসহ মোঃ আরিফ (৩২) নামের এক যুবককে গ্রেফতার করে। সে কাঞ্চনতলা-১ গ্রামের মোঃ আশুরুদ্দিনের ছেলে।

পরবর্তীতে একই দিন রাত ১০টা ৫০ মিনিটে পার্বতীপুর ইউনিয়নের আনারপুর গ্রামস্থ আব্দুল হামিদের আমবাগানে দ্বিতীয় অভিযান চালান এসআই (নিরস্ত্র) মোঃ আউয়াল হোসেন ও তার সঙ্গীয় ফোর্স। সেখান থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ রুমোন আলী (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুমোন নিমাইন আনারপুর গ্রামের মোঃ সানাউল হকের ছেলে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে সর্বস্তরের নাগরিকদের সহায়তার আহ্বান জানিয়েছে পুলিশ। মাদকের যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে এবং তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তা ও মেম্বারের মেয়ের সম্পর্কের পর বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তা ও মেম্বারের মেয়ের সম্পর্কের পর বিয়ে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএও) মোঃ মোস্তাফিজুর রহমান এবং তিলাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ मকবুল হোসেনের মেয়ে মোছাঃ স্বপ্না বেগমের বিয়ে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ সময় সাত লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে, যা একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

মোঃ মোস্তাফিজুর রহমান কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি ভূরুঙ্গামারী উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএও) হিসেবে কর্মরত রয়েছেন। অন্যদিকে, মোছাঃ স্বপ্না বেগম ভূরুঙ্গামারী উপজেলার আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা এবং তিলাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ মকবুল হোসেনের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, কর্মসূত্রে ভূরুঙ্গামারীতে অবস্থানকালে দুজনের মধ্যে পরিচয় হয়। তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠার বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে ৬ আগস্ট রাতে মোস্তাফিজুর রহমান স্বপ্না বেগমের বাসায় গেলে স্থানীয়রা তাঁদের আটক করে। অবশেষে উভয় পক্ষের সম্মতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে, স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, মোস্তাফিজুর রহমান বিবাহিত এবং তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে। জানা গেছে, তাঁর স্ত্রী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।

ঘটনার বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, “স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, ওই নারী ও পুরুষের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। পরে লোকজন তাদের নিয়ে এলে উভয় পক্ষের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়।”

তবে মোস্তাফিজুর রহমানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে ছিনতাইয়ের চেষ্টাকালে একজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:২১ পি.এম


মিরপুরে ছিনতাইয়ের চেষ্টাকালে একজন আটক

রাজধানীর মিরপুর-১ এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে মিজান (৩০) নামের একজন ব্যক্তিকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার সময় মিরপুর-১ এলাকার সনি সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

মিরপুর মডেল থানার সূত্রে জানা গেছে, সন্ধায় পুলিশের একটি টহল দল সনি সিনেমা হলের সামনে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের চেষ্টাকালে মিজানকে হাতেনাতে আটক করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মিজান একজন পেশাদার ছিনতাইকারী হিসাবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার মিজানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%